যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ |
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি, তবে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান হয়েছে। এ মধ্যস্থতাকারীদের মধ্যে পাকিস্তানের নামও উল্লেখ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনাকে তেহরান ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ হিসেবে দেখছে। তিনি আরও বলেন, আলোচ্য বিষয়গুলোতে ইরানের অবস্থান স্পষ্ট এবং দেশটি নিজস্ব কাঠামোর ভিত্তিতেই এগোচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, আমেরিকায় কতজন মানুষ তাদের কূটনৈতিক দাবিকে গুরুত্ব দেয়, তা নিয়েই প্রশ্ন আছে। আমাদের অবস্থান শুরু থেকেই পরিষ্কার, কিন্তু অন্য পক্ষ বারবার অবস্থান পরিবর্তন করছে। বাঘেই জানান, ইরান প্রতিবেশী দেশগুলোকে শত্রু

হিসেবে দেখে না। বরং তাদের সঙ্গে সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, ইরানের সামরিক পদক্ষেপ কেবল সেইসব ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে, যেগুলো থেকে ইরানের ওপর হামলা চালানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সৌদিআরবসহ বিভিন্ন দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। সংঘাত থেকে দূরে থাকার জন্য কিছু আঞ্চলিক দেশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এদিকে, চলমান সংকটের সঙ্গে ইউক্রেন যুদ্ধকে যুক্ত করার প্রচেষ্টার সমালোচনা করেন তিনি। বিশেষভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রসঙ্গ তুলে ধরে বলেন, আঞ্চলিক দেশগুলোকে এই সংঘাতে জড়ানো যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও