ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায়
উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার
বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ
রাজধানীর নদ্দায় আগুন
ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭
রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
বিজিবি সদর দপ্তরে আগুন, আহত ৪
রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে এসব তথ্য জানান, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।
তিনি বলেন, বিজিবি সদর দপ্তরে একটি আবাসিক কোয়ার্টারে ১০ তলা ভবনের ৮ তলায় আগুন লাগে সোমবার রাত ৯টা ২৫ মিনিটে। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট যোগ দিয়ে রাত ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাহান হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নারী ও দুজন শিশু ধোঁয়ার কারণে কিছুটা অসুস্থ
হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।



