বাস খাদে পড়ে ২১ জনের প্রাণহানি শ্রীলঙ্কায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫

বাস খাদে পড়ে ২১ জনের প্রাণহানি শ্রীলঙ্কায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ |
শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকা কোটমালেতে একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বাসটি বৌদ্ধ তীর্থযাত্রীদের বহন করছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার সকালে রাজধানী কলম্বো থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৬ মাইল) পূর্বের কোটমালে শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার। শ্রীলঙ্কার পরিবহণ ও মহাসড়ক উপমন্ত্রী প্রসন্ন গুনাসেনা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘২১ জনের প্রাণহানি ঘটেছে এবং আমরা নিহতদের শনাক্ত করার চেষ্টা করছি’। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে নেমে পড়ায় প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারত বলেও উল্লেখ করেন মন্ত্রী। এদিকে, টেলিভিশন ফুটেজে দেখা যায়, বাসটি একটি গভীর খাদে উল্টে পড়ে আছে, আর স্বেচ্ছাসেবীরা আহতদের উদ্ধার করছেন। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়,

বাসটির ছাদ ও পাশের অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে এবং অর্ধেকের বেশি আসন মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। উল্টো হয়ে পড়ে থাকা বাসটি একটি চা-বাগানে গিয়ে ঠেকেছে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ২৪ জনকে দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেঁচে যাওয়া একব্যক্তি স্থানীয় এক সাংবাদিককে জানান, তিনি বাসের সামনের দিকে ছিলেন এবং সামান্য আঘাত পেয়েই বেঁচে গেছেন। তিনি বলেন, ‘বাসটি বাঁ দিকে হেলছিল, এ সময় চালক একটি বাঁক ঘোরানোর চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখনই বাসটি খাদে পড়ে যায়’। স্থানীয় সূত্রে আল-জাজিরা জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত একটি পরিবহণ সংস্থার এই বাসটি দক্ষিণাঞ্চলের তীর্থস্থান কাটারাগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনেগালার দিকে যাচ্ছিল, যার দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা