বায়ার্নের আর্সেনাল পরীক্ষায় নেই ওলিসে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ October, ২০২৬

বায়ার্নের আর্সেনাল পরীক্ষায় নেই ওলিসে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ |
একদা তারা দুজনই ম্যানচেস্টার সিটিতে খেলতেন। কালের পরিক্রমায় ভিনসেন্ট কোম্পানি বায়ার্ন মিউনিখের কোচ এবং মিকেল আর্তেতা আর্সেনাল বস। দুজনই ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাবকে নিজ নিজ দেশে লিগ শিরোপা এনে দিয়েছেন। আজ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেই দুই পুরোনো সতীর্থ মুখোমুখি হচ্ছেন। বায়ার্ন ও আর্সেনাল এবারের আসরের অন্যতম ফেভারিট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুই ফেভারিটের মুখোমুখি হওয়ার রাতে আসরের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে লাইপজিগের বিপক্ষে। ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালের বিপক্ষে আজ বায়ার্ন তাদের অন্যতম সেরা অস্ত্র মাইকেল ওলিসেকে পাচ্ছে না। গত সপ্তাহে ভাইকিংয়ের বিপক্ষে বায়ার্নের ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখায় আজ নামতে পারছেন না তিনি। ভাইকিংয়ের মাঠে প্রথমে ফাউল করে

হলুদ কার্ড দেখেন তিনি, সে ঘটনার সূত্র ধরে ভাইকিং অধিনায়ক জ্লাতকো ত্রিপিচের সঙ্গে তর্কে জড়ান এবং এক পর্যায়ে তাঁর মাথায় বল ছুড়ে মারায় রেফারি লাল কার্ড দেখান ওলিসেকে। লন্ডনে জন্ম নেওয়া ওলিসের ফুটবলার হিসেবে গড়ে ওঠা আর্সেনালের একাডেমিতে। গত বিশ্বকাপ থেকে নিজেকে আলাদাভাবে চেনাতে শুরু করেন তিনি। ক্লাবের হয়ে অবশ্য বছর দুয়েক ধরেই দুর্দান্ত খেলছিলেন। তবে চলতি মৌসুমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এ উইঙ্গার। এমনকি ব্যালন ডি’অরের দাবিদার হিসেবেও ভাবা হচ্ছে তাঁকে। বায়ার্নের হয়ে এবার সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ৯ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন ওলিসে। চোট ও অসুস্থতার সঙ্গে লড়াই করছেন জামাল মুসিয়ালা; সের্গেই জিনাব্রি ও লেনার্ট কার্লও

সেরা ছন্দে নেই অনেক দিন ধরে। এই পরিস্থিতিতে বেশ কিছু ধরেই বায়ার্নের আক্রমণভাগের দায়িত্ব বয়ে নিয়ে চলেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন ও মাইকেল ওলিসে। কেইন ১০ ম্যাচে ৯ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন। গত সপ্তাহে ভাইকিংয়ের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর জোড়া গোল করে বায়ার্নকে ম্যাচে ফিরিয়েছিলেন কেইন। আজ আর্সেনালের বিপক্ষে ওলিসের অভাবটা টের পাওয়া যাবে বলে শঙ্কায় আছেন কেইন, ‘আমাদের সেরা খেলোয়াড়দের একজন নেই, অবশ্যই তাঁর অভাব অনুভব করব। তবে আশা করছি, অন্যরা এগিয়ে আসবে এবং সুযোগটা কাজে লাগাবে।’ বায়ার্নের জন্য একটি ইতিবাচক খবরও আছে। ফর্মে ফিরেছেন তাদের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। ওলিসেবিহীন বায়ার্নের আক্রমণভাগ আর্সেনালের রক্ষণের কতটা পরীক্ষা

নিতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। চ্যাম্পিয়ন্স লিগে গত দুই ম্যাচে ৮ গোল করেছে বায়ার্ন। তাদের চেয়ে বেশি গোল করেছে পিএসজি (১০), বার্সেলোনা ও অ্যাস্টন ভিলা (৯টি করে)। আর্সেনাল গোল করছে মাত্র ৪টি। তবে আর্সেনাল চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোনো গোল হজম করেনি। গ্যাব্রিয়েলের সঙ্গে সেন্টারব্যাক উইলিয়াম সালিবা না থাকলেও কোনসা ও টিম্বার বেশ ভালো সামলাচ্ছেন। আর্সনালের মূল শক্তি হচ্ছে মাঝমাঠ। সেখানে ডেক্লান রাইস, গিমারেস, ওডেগার্ড দারুণ খেলছেন। যদিও সাকা, মাদুয়েকে ও ইয়োকেরেসের আক্রমণভাগকে ততটা ধারালো মনে হচ্ছে না এবার। দুই দলের সর্বশেষে তিন লড়াইয়ে একটি করে জয় পেয়েছে বায়ার্ন ও আর্সেনাল, একটি ম্যাচ ড্র হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার