বাবা দিবসে শাকিব খান ও ছেলেদের নিয়ে অপু-বুবলীর পালটাপালটি পোস্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

বাবা দিবসে শাকিব খান ও ছেলেদের নিয়ে অপু-বুবলীর পালটাপালটি পোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
ঝড়ের গতিতে এগিয়ে চলছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। সিনেমাটির আয়ও বাড়ছে হুহু করে। চারদিকে মেগাস্টার শাকিবের জয়জয়কার। এরইমধ্যে একটি পারিবারিক ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বাবা দিবসে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে দারুণ সময় কাটালেন শাকিব। বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবার সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিচ্ছেন। ফলে বিশেষ এই দিনটিতে সন্তানের সঙ্গে কাটানো তার ভালো কিছু মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছেন নায়কের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। রোববার (১৫ জুন) সকালে অপু বিশ্বাস তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তাদের সন্তান আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। পাশে

বসে মুগ্ধ দৃষ্টিতে ছেলেকে শুনছেন শাকিব খান। ক্যামেরার পেছন থেকে অপু প্রশংসা করছেন ছেলের প্রতিভার। শাকিব খুশিতে হাসছেন এবং বলছেন, ‘ভেরি গুড।’ ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, ‘বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।’ এদিকে অপু বিশ্বাসের সেই পোস্টের কিছুক্ষণ পরই শাকিব খানের সঙ্গে ছেলে শেহজাদ খান বীরের কাটানো সুন্দর কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেন চিত্রনায়িকা শবনম বুবলী। যেই ভিডিওতে দেখা যায়, তাদের ছেলে শেহজাদ খান বীর বাবার পাশে বসে কার্টুন দেখছে। শাকিব খান তখনও কিছুটা ঘুমঘুম চোখে, কিন্তু ছেলের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছেন। এসময় শাকিবকে বলতে শোনা যায়, তোমার বাবা

কে? অথবা মজার ছলে, আমরা কোনো গ্রুপের মালিক। বীরও বাবার সেই প্রশ্নের জবাব দিচ্ছেন মিষ্টিমুখেই। পাশ থেকে বুবলীকে বলতে শোনা যায়, বাবাকে পাপ্পা দাও তো। ছেলের দেওয়া চুমুর জবাবে শাকিবও আদরে ছেলেকে চুমু দেন। পুরো মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন অভিনেত্রী নিজেই। এই ভিডিওটির ক্যাপশনে বুবলী লেখেন, যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা দিবসে সকল বাবাকে জানাই শুভেচ্ছা।” বাবা দিবসে শাকিব খানের সঙ্গে কাটানো সন্তানদের সুন্দর এই মুহূর্তের ভিডিও দেখে নেটিজেনদের মধ্যেও আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন পারিবারিক ভালোবাসার এই প্রকাশ সুন্দর একটি দৃষ্টান্ত, আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত জীবনের প্রতিযোগিতা হিসেবেও দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প