বাবা দিবসেও অপু-বুবলীর ‘পোস্ট প্রতিযোগিতা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

বাবা দিবসেও অপু-বুবলীর ‘পোস্ট প্রতিযোগিতা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
বিশ্ব বাবা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনেই তাদের সন্তান ও সন্তানদের বাবা শাকিব খানকে নিয়ে আবেগঘন ভিডিও প্রকাশ করেছেন। রোববার (১৫ জুন) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অপু বিশ্বাস পোস্ট করেন একটি ভিডিও, যেখানে দেখা যায়, ছেলে আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়ামে গান গাইছে। পাশেই বসে শাকিব খান মুগ্ধ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে শুনছেন সেই গান। ক্যামেরার পেছন থেকে অপু ছেলের প্রতিভার প্রশংসা করছেন। ভিডিওতে শাকিব ছেলেকে বলেন, ‘ভেরি গুড। ’ ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, ‘বাবা’ শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা

থেকে। বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে। এর কিছুক্ষণ পর নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন চিত্রনায়িকা শবনম বুবলী। ভিডিওটিতে দেখা যায়, শেহজাদ খান বীর বাবার পাশে বসে কার্টুন দেখছে। শাকিব খান কিছুটা ঘুমঘুম চোখে থেকেও ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন। একপর্যায়ে শাকিব ছেলেকে জিজ্ঞেস করেন, ‘তোমার বাবা কে?’ এবং হেসে বলেন, ‘আমরা কোনো গ্রুপের মালিক। ’ ছেলে মজার ছলে জবাব দেয়। পাশ থেকে বুবলী বলেন, ‘বাবাকে পাপ্পা দাও তো। ’ এরপর বীর বাবাকে চুমু দেয়, শাকিবও আদর করে ছেলেকে চুমু ফেরত দেন। ভিডিওর ক্যাপশনে বুবলী লেখেন, যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা

দিবসে সকল বাবাকে জানাই শুভেচ্ছা। দুই সন্তানের সঙ্গে শাকিব খানের এই মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। কেউ এটিকে পারিবারিক ভালোবাসার সুন্দর উদাহরণ হিসেবে দেখছেন, কেউবা বলছেন, এটি দুই মায়ের মধ্যকার এক ধরনের 'ভালোবাসার প্রতিযোগিতা'।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান