বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাসান জুয়েলের প্রতি নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের চরম অমানবিক ও হৃদয়বিদারক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬

বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাসান জুয়েলের প্রতি নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের চরম অমানবিক ও হৃদয়বিদারক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ |
বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাসান জুয়েলের প্রতি নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের চরম অমানবিক ও হৃদয়বিদারক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে তার প্রিয়তমা স্ত্রী ও নিষ্পাপ শিশু সন্তানের জানাজায় অংশগ্রহণ করতে না দেওয়া এবং মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনা মানবাধিকারের চূড়ান্ত ও নির্মম লঙ্ঘন। সাদ্দামের সীমাহীন চিরন্তন বেদনা অত্যাচারী ও নিপীড়ক শাসক শ্রেণির অমানবিক ও নিষ্ঠুর হৃদয়ের প্রতিরূপ হিসেবে সাক্ষ্য বহন করবে অন্তনকাল। এটা এমন একটা সময়ের প্রকৃষ্ট উদাহরণ যখন রাষ্ট্রযন্ত্র জল্লাদের হাতে পড়েছে। অবর্ণনীয় ও অকথ্য দুঃখ-দুর্দশার মধ্যে মানুষকে নিমজ্জিত করে

যেনো পাশবিক আনন্দ পায় দানবরূপী শাসকগোষ্ঠী। একজন স্বামী ও একজন পিতাকে জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তে তার প্রিয়জনের শেষ বিদায়ের অনুষ্ঠানে শরিক হতে না দেওয়া কোনো সভ্য রাষ্ট্র, আইনের শাসন কিংবা ন্যূনতম মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অমানবিক ও নিষ্ঠুর সিদ্ধান্ত বর্তমান দখলদার সরকারের প্রতিহিংসাপরায়ণ, নিষ্ঠুর ও মানবতাবিবর্জিত চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে একজন বন্দির মৌলিক মানবিক অধিকার কেড়ে নেওয়া আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও দেশের প্রচলিত আইন—উভয়েরই চরম লঙ্ঘন। এটি বিচারহীনতার সংস্কৃতি ও রাষ্ট্রীয় নিষ্ঠুরতার ভয়াবহ নজির। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এ ধরনের অমানবিক আচরণ বন্ধের দাবি

জানাচ্ছি। একই সঙ্গে আমরা দেশবাসী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি—বাংলাদেশে বন্দিদের মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর