বাংলাদেশ সিরিজে পাঁচ রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ সিরিজে পাঁচ রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর। গত জানুয়ারিতে শেষ টেস্ট খেলা বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই সাদা পোশাকে মাঠে ফিরছেন। আর প্রত্যাবর্তনের সিরিজেই একগাদা রেকর্ড হাতছানি দিচ্ছে তাকে। ঘরের মাঠে একমাত্র সক্রিয় ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে কারও ঘরের মাঠে ১২ হাজার রান নেই। এই মাইলফলক থেকে মাত্র ১১ রান দূরে দাঁড়িয়ে বিরাট কোহলি। সবমিলিয়ে ঘরের মাঠে ১২ হাজারের বেশি রান আছে কেবল চারজনের। তারা হলেন- শচীন টেন্ডুলকার (১৪১৯২ রান), রিকি পন্টিং (১৩১১৭), জ্যাক ক্যালিস (১২৩০৫) এবং কুমার সাঙ্গাকারা (১২০৪৩)। বাংলাদেশের বিপক্ষে চেতেশ্বর পুজারার

রেকর্ড ভাঙার সুযোগ বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের কীর্তি এখন চেতেশ্বর পুজারার দখলে। ৪৭৮ রান নিয়ে শীর্ষে থাকা পুজারার পিছু ছুটছেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে ৪৩৬ রান নিয়ে সিরিজ শুরু করা কোহলি এই রেকর্ডও নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে পারেন কোহলি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ২৯। কোহলিও এখন সমান ২৯ সেঞ্চুরি নিয়ে তার পাশেই রয়েছেন। তবে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসের মধ্যে একটিতে সেঞ্চুরি করতে পারলেই ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি। নাগালে ৯ হাজার টেস্ট রান বাংলাদেশ সিরিজে সবমিলিয়ে ১৫২ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে ৯ হাজারি ক্লাবে নাম উঠবে কোহলির। ভারতের পক্ষে এখন পর্যন্ত

মোটে তিন ব্যাটার সাদা পোশাকে ৯ হাজার বা তার বেশি রান করতে পেরেছেন। তারা হলেন- শচীন টেন্ডুলকার (১৫৯২১ রান), রাহুল দ্রাবিড় (১৩২৬৫) ও সুনীল গাভাস্কার (১০১২২)। শচীনের রেকর্ড গুঁড়িয়ে দিতে চাই ৫৮ রান বাংলাদেশ সিরিজে ৫৮ রান করতে পারলেই সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ হবে কোহলির। এই মাইলফলকে যেতে ৬২৩ ইনিংসে ব্যাট করতে হয়েছিল শচীনকে, তবে কোহলি ৫৯১ ইনিংসেই ২৬৯৪২ রান করেছেন। বাংলাদেশ সিরিজে দুই টেস্ট মিলিয়ে ৫৮ রান পেয়ে গেলেই শচীনের সে রেকর্ড নিজের করে নেবেন কোহলি। তথ্যসূত্র: স্পোর্টসকিড়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান