বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে মার্কিন গোয়েন্দা প্রধানের সাক্ষাৎকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে মার্কিন গোয়েন্দা প্রধানের সাক্ষাৎকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ |
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ড। সোমবার (১৭ মার্চ) তিনি এ সাক্ষাৎকার দেন। এসময় তিনি উগ্রবাদ মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেছেন। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামপন্থি উগ্রবাদকে পরাজিত করার জন্য মনোনিবেশিত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাৎকারে তথাকথিত সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়েও কথা বলেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা এবং নির্যাতন মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়। বাংলাদেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উত্থান

সম্পর্কে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা শুরু করেছে।প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভার সদস্য এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হচ্ছে, তবে এটি এখনও উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয়। মার্কিন এ কর্মকর্তা ‘ইসলামী খিলাফতের’ আদর্শ এবং বিশ্বব্যাপী চরমপন্থিদের বিষয়ে বলেন, উগ্রপন্থিদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিশ্বব্যাপী প্রচেষ্টা একই আদর্শ এবং উদ্দেশ্যের দিকে পরিচালিত হয় - যা হল ইসলামী খিলাফতে কায়েম করা। তিনি বলেন, এটি স্পষ্টতই অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে, যেটিকে তারা গ্রহণযোগ্য বলে মনে করে। এটি বাস্তবায়নে তারা সন্ত্রাস এবং অত্যন্ত সহিংস উপায়ে বেছে নেয়। গ্যাবার্ড বলেন, ডোনাল্ড ট্রাম্প এই ধরণের আদর্শকে চিহ্নিত করতে

এবং পরাজিত করতে এবং উগ্রবাদের উত্থান বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রেসিডেন্ট ট্রাম্প উগ্রবাদীআদর্শকে চিহ্নিত ও পরাজিত করার জন্য এবং তাদের ক্ষমতাকে মানুষের ওপর সেই সন্ত্রাসকে পরাজিত করার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে