বাংলাদেশে হিংসার নেপথ্যে পাকিস্তানের ‘ঢাকা সেল’? ভারতের গোয়েন্দা রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে হিংসার নেপথ্যে পাকিস্তানের ‘ঢাকা সেল’? ভারতের গোয়েন্দা রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হিংসা ও অস্থিরতার পিছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর (ISI) হাত রয়েছে বলে মনে করছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। গোয়েন্দা সূত্রে খবর, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের অন্দরেই গোপনে তৈরি করা হয়েছে একটি বিশেষ ইউনিট, যার নাম দেওয়া হয়েছে ‘ঢাকা সেল’। এই সেলের মাধ্যমেই বাংলাদেশে অরাজকতা তৈরির ছক কষা হচ্ছে বলে অভিযোগ। ভারতীয় গোয়েন্দাদের দাবি অনুযায়ী, কয়েক মাস আগে পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্বের ঢাকা সফরের পরেই এই ‘ঢাকা সেল’ গঠন করা হয়। এর মূল লক্ষ্য কেবল বাংলাদেশ নয়, বরং প্রতিবেশী ভারতও তাদের ষড়যন্ত্রের অন্যতম টার্গেট। গোয়েন্দা ইনপুট অনুযায়ী, এই গোপন ইউনিটে পাকিস্তানের সেনা, বায়ুসেনা ও নৌসেনার উচ্চপদস্থ আধিকারিকরা যুক্ত রয়েছেন। এর

মধ্যে ব্রিগেডিয়ার, কর্নেল ও মেজর পদমর্যাদার আধিকারিকরাও শামিল। অভিযোগ, বাংলাদেশে মৌলবাদি কার্যকলাপ বৃদ্ধি, সন্ত্রাসবাদী নিয়োগ (Terror Grooming) এবং বড়সড় নাশকতা সৃষ্টিই এই সেলের প্রধান কাজ। সম্প্রতি ছাত্রনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে প্রবল অস্থিরতা দেখা দিয়েছিল, তা এই সেলেরই ‘পূর্বপরিকল্পিত অপারেশন’ বলে মনে করছেন ভারতীয় কর্মকর্তারা। নির্বাচন ও অস্থিরতার ছক সূত্র মারফত জানা গেছে, গত অক্টোবর মাস থেকেই বাংলাদেশে বড় ধরনের গোলযোগ সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল এই সেল। তারা কেবল সঠিক সময়ের অপেক্ষায় ছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচনের ঘোষণা হতেই সেই সুযোগ কাজে লাগায় পাকিস্তান। উদ্দেশ্য—অস্থিরতা জিইয়ে রেখে নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে আনা অথবা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করা। শেখ হাসিনা

সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে জামায়াতে ইসলামীকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়াই আইএসআই-এর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। গোয়েন্দারা জানাচ্ছেন, এই কৌশলটি শ্রীলঙ্কায় পাকিস্তান হাইকমিশন থেকে পরিচালিত পুরনো একটি আইএসআই অপারেশনেরই প্রতিচ্ছবি, যা পরে ভারতের এনআইএ (NIA) দ্বারা ধ্বংস করা হয়েছিল। ১৯৭১-এর বদলা ও ভারত-বিরোধী ষড়যন্ত্র বিশেষজ্ঞদের মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরাজয়ের গ্লানি এখনও ভুলতে পারেনি পাকিস্তান। বর্তমান পরিস্থিতিতে তারা বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য ‘ভালনারেবল’ বা দুর্বল মনে করছে। তবে গোয়েন্দারা সতর্ক করছেন যে, আইএসআই-এর মূল লক্ষ্য আসলে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে ‘স্লিপার সেল’ সক্রিয় করা এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বাড়িয়ে ভারতের নিরাপত্তা ব্যবস্থায় ফাটল

ধরানোই তাদের বৃহত্তর এজেন্ডা। আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টাও এর অন্তর্ভুক্ত থাকতে পারে। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। পাকিস্তানের এই ষড়যন্ত্র মোকাবিলায় ভারত যে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম, সে বিষয়েও আত্মবিশ্বাসী নয়াদিল্লি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা