বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬
     ৪:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ | ৪:৪৩ 8 ভিউ
২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মতো এবার অস্ট্রেলিয়া সরকারও উগ্রবাদী ইসলামপন্থী সংগঠন হিযবুত তাহরীরকে নিষিদ্ধ উগ্রবাদ ছড়ানো সংগঠন হিসেবে ঘোষণা করেছে। দেশটির নতুন ঘৃণা-বিরোধী আইনের অধীনে এটিই প্রথম কোনো সংগঠনকে নিষিদ্ধ করার ঘটনা। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গত ৫ই মার্চ রাতে এ ঘোষণা দেন। তার ঘোষণার সঙ্গে সঙ্গেই নিষেধাজ্ঞা কার্যকর হয়। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, নতুন আইনের অধীনে সংগঠনটির সদস্য হওয়া বা সদস্য হিসেবে কার্যক্রম চালানো অপরাধ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে কাউকে সংগঠনে নিয়োগ করা, প্রশিক্ষণ দেওয়া, অর্থায়ন করা কিংবা অন্য কোনো উপাদানগত সহায়তা প্রদান করাও গুরুতর

অপরাধ হিসেবে বিবেচিত হবে। এসব অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে সাধারণ সদস্যতার জন্যও সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই নিষিদ্ধকরণ করা হয়েছে সম্প্রতি পাস হওয়া ‘কম্ব্যাটিং অ্যান্টিসেমিটিজম, হেইট অ্যান্ড এক্সট্রিমিজম (ক্রিমিনাল অ্যান্ড মাইগ্রেশন ল’জ) অ্যাক্ট ২০২৬ আইনের আওতায়।দলীয় কার্যক্রম গত বছরের ডিসেম্বর মাসে বন্ডি সৈকতে জঙ্গি হামলার ঘটনার পর এই কঠোর আইন প্রণয়ন করা হয়। ওই হামলায় ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে সরকার ঘৃণা ও উগ্রবাদ মোকাবিলায় আইনটি কার্যকর করে। হিযবুত তাহরীর একটি আন্তর্জাতিক প্যান-ইসলামিস্ট সংগঠন, যারা বিশ্বব্যাপী খিলাফত প্রতিষ্ঠা এবং শরিয়া আইন প্রয়োগের পক্ষে প্রচার চালায়। সংগঠনটি সরাসরি সহিংসতা সমর্থন করে না

বলে দাবি করলেও অনেক দেশ এটিকে উগ্রবাদী, ইহুদি-বিরোধী বক্তব্য প্রচার এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছে। বিশেষ করে “৭ অক্টোবর” খ্যাত ইসরায়েলে হামাসের হামলার প্রতি সমর্থন বা প্রশংসা করার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। অস্ট্রেলিয়ার আগে বিশ্বের বহু দেশেই সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ (২০০৯ সাল থেকে), পাকিস্তান, ইন্দোনেশিয়া (২০১৭), মিশর, জর্ডান, তুরস্ক, সৌদি আরব, যুক্তরাজ্য (২০২৪) এবং ভারত। অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরে সংগঠনটির কার্যক্রম নজরদারিতে থাকলেও পূর্বের সন্ত্রাসবাদ-বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ হয়নি। তবে নতুন ঘৃণা-সংক্রান্ত আইনের আওতায় এখন এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে সরকার। এদিকে দেশটির ইহুদি সম্প্রদায় এবং কয়েকজন রাজনীতিবিদ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এটা

“দেরিতে হলেও সঠিক পদক্ষেপ।” অন্যদিকে কিছু নাগরিক স্বাধীনতা বিষয়ক সংগঠন বলছে, এ ধরনের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতার ওপর প্রভাব ফেলতে পারে এবং বিষয়টি অস্ট্রেলিয়ার হাইকোর্টে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। মন্ত্রী টনি বার্ক বলেন, এই পদক্ষেপ অন্য উগ্রবাদী সংগঠনগুলোর জন্যও একটি স্পষ্ট বার্তা—অস্ট্রেলিয়ায় ঘৃণা ছড়ানো বা তরুণদের উগ্রপন্থায় প্ররোচিত করার কোনো স্থান নেই। সরকারের মতে, এই নিষিদ্ধকরণ দেশটির জাতীয় নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের