বাংলাদেশের পুলিশের নতুন পোশাক পাকিস্তানি পুলিশের পোশাকের আদলে, সমালোচনা সর্বমহলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের পুলিশের নতুন পোশাক পাকিস্তানি পুলিশের পোশাকের আদলে, সমালোচনা সর্বমহলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুনভাবে পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। নতুন ডিজাইনের পোশাক নির্বাচন করার পর সেটির ছবি প্রকাশ পায় গণমাধ্যমে। এরপর থেকে এই নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মহল থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যায়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। নাগরিকরা বলছেন, বাংলাদেশের পুলিশ এবং র‍্যাবের পোশাক মূলত পরিবর্তন করা হয়েছে পাকিস্তানি পুলিশের পোশাকের আদলে। যে দেশকে পরাজিত করে মহান মুক্তিযুদ্ধ অর্জিত হয়েছে, সেই দেশের পোশাকের সঙ্গে মিল রেখে আইনশৃঙ্খলা বাহিনীর পরিবর্তন করা ধৃষ্টতার শামিল। নাম প্রকাশে

অনিচ্ছুক উচ্চপদস্থ এক সরকারী কর্মকর্তা বলেন, নিউজে দেখেছি পোশাক পরিবর্তন হচ্ছে। এরপর ছবি দেখে মনে হলো, এটা তো পাকিস্তানি পুলিশের মতো হয়ে গেলো। শত প্রতিকুলতার পরেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিষয়টি চিন্তায় রাখা প্রয়োজন ছিল। জীবন রহমান নামে এক ব্যবসায়ী মন্তব্য করেন, পুলিশ-র‍্যাবের যে আত্মবিশ্বাস তা এই পোশাকের মাধ্যমে ভেঙ্গে দেওয়া হলো আরও বেশি। আপনি যদি সুন্দর রুচিশীল পোশাক পরেন দেখবেন সেদিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। এদিকে পুলিশের এক কর্মকর্তা জানান, এই পোশাক বাহিনীর সদস্যদেরই পছন্দ হয়নি। এই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হয়েছে। এখন দেখা যাক কি হয়। সোমবার সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ পোশাক পরিবর্তনের

বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত হয়। এই ১৮টি থেকে এই পোশাক নির্বাচন করা হয়। এর আগে গত ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছিলেন, ‘পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত