বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ! ৭১-এর যুদ্ধে লড়া ব্যাটেলিয়ন মোতায়েন ত্রিপুরায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ! ৭১-এর যুদ্ধে লড়া ব্যাটেলিয়ন মোতায়েন ত্রিপুরায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
প্রতিবেশী বাংলাদেশে চলমান অস্থিরতা এবং রাজনৈতিক পালাবদলের মাঝেই বড়সড় পদক্ষেপ করল ভারত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যে ভারতীয় সেনা ব্যাটেলিয়ন সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, সেই ব্যাটেলিয়নকে এবার ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বয়ং এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এই আবহে মানিক সাহা জানান, তিনি নিয়মিত বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং সেই অনুযায়ী ‘বাস্তব রিপোর্ট’ দিল্লির কাছে পাঠাচ্ছেন। তিনি বলেন, “১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনার যে ব্যাটেলিয়ন বীরত্বের সঙ্গে লড়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, সেই ব্যাটেলিয়ন এখন আমাদের

রাজ্যেই রয়েছে।” মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনার পর্বত ডিভিশন বা মাউন্টেন ডিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিশেষ করে ২০তম, অষ্টম, ষষ্ঠ এবং চতুর্থ মাউন্টেন ডিভিশনের ভূমিকা ছিল অনস্বীকার্য। তবে ঠিক কোন ডিভিশন বা ব্যাটেলিয়নকে বর্তমানে ত্রিপুরায় আনা হয়েছে, তা কৌশলগত কারণেই স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। সীমান্ত সুরক্ষা এবং যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আধুনিক প্রযুক্তির ওপর জোর দিয়েছেন। সীমান্তে সেনার শারীরিক উপস্থিতি নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, “আজকাল যুদ্ধ জয়ের জন্য সীমান্তে সব সময় শারীরিকভাবে উপস্থিত থাকার প্রয়োজন হয় না। শত্রুদের ধ্বংস করতে এখন একটা ‘ক্লিক’-ই যথেষ্ট, যা আমরা ‘অপারেশন সিঁদুর’-এর সময় দেখেছি।” পাশাপাশি, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন এবং বর্তমান অরাজকতার

জন্য সরাসরি পাকিস্তান ও মৌলবাদী শক্তিকে দায়ী করেছেন মানিক সাহা। তাঁর কথায়, শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পর বাংলাদেশে মৌলবাদীদের উত্থান এবং জেল থেকে অপরাধীদের মুক্তি পাওয়ার বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য চিন্তার কারণ। মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার বিষয়টিকেও তিনি ভারতের উত্থান রুখে দেওয়ার এক ‘পূর্বপরিকল্পিত চক্রান্ত’ বলে অভিহিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা