ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি
১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা
মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং
পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল
‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন
অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান
বলিউডে রেকর্ড পারিশ্রমিক দীপিকার
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার বিনোদন জগতে ফিরছেন। তবে এ ফেরার যাত্রায় যে অংকের পারিশ্রমিক তিনি হাঁকিয়েছেন, তাতে বলিপাড়ায় শোরগোল উঠেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘অ্যানিমেল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’-এ দীপিকা আসছেন। এ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। আর ‘স্পিরিট’ সিনেমায় অভিনেত্রীর নায়ক হিসাবে থাকছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রভাস। এর আগেও দীপিকা-প্রভাস জুটিকে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।
এদিকে বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে শোনা গেছে। অভিনেত্রী আলিয়া ভাট, দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং হলিউড-বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক
পাওয়াদের তালিকায়। সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে। এটি যদি সত্যি হয়, তবে তা হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এর পর থেকে মেয়ে দুয়া সিং পাড়ুকোনকে নিয়ে ব্যস্ততা গেছে দীপিকার। এর মধ্যে এই নায়িকার শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় যুক্ত হওয়ার খবর এসেছে।