বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫
     ৮:৩২ পূর্বাহ্ণ

বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ | ৮:৩২ 69 ভিউ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করা হয়েছে। অভিযোগ উঠেছে, বক্তব্যে চাঁদাবাজির অভিযোগ করায় তাঁর ওপর হামলার চেষ্টা করেন বিএনপির একদল নেতাকর্মী। তাঁকে রক্ষা করতে গিয়ে এবি পার্টির কয়েক নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন। রোববার দুপুরে মীরগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, এদিন বরিশালের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল। এতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তারা চলে যাওয়ার পর বিএনপির কর্মীরা ফুয়াদের ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে

ফুয়াদ উপস্থিত গণমাধ্যমকর্মীদের বক্তব্য দেন। তিনি বলেন, ‘রাজনৈতিক ছদ্মাবরণে সেতু নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানির কাছে চাঁদা চাওয়া হচ্ছে। পাথর-বালু, রড-সিমেন্ট সরবরাহ কাজ পেতে ঠিকাদার প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হয়। এটা অব্যাহত থাকলে নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।’ বক্তব্য দেওয়ার পরই বিএনপি নেতাকর্মীরা তাঁকে ঘিরে ধরেন। বক্তব্য ‘মিথ্যা ও উদ্দেশ্যেপ্রণোদিত’ অভিযোগ তুলে তাঁর কাছে কৈফিয়ত চাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার, কেদারপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিনসহ অনেকে। তখন এবি পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। পরিস্থিতি প্রতিকূলে বুঝতে পেরে ফুয়াদ হেঁটে তাঁর

গাড়ির দিকে রওনা হন। তখন বিএনপি নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’সহ তাঁকে উদ্দেশ করে স্লোগান দিয়ে পিছু পিছু যান। ফুয়াদ চলে যাওয়ার পর ওই এলাকায় বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এবি পার্টির বরিশাল মহানগরের সদস্য সচিব প্রকৌশলী জি এম রাব্বি বলেন, ‘পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফুয়াদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। ফুয়াদ যে অভিযোগ করেছেন তা সঠিক। চাঁদা ও সরবরাহ কাজ না পেলে সেতু নির্মাণ কাজ বন্ধের হুমকি দেওয়া হয়েছে। হামলায় তিনিসহ এবি পার্টির কয়েকজন আহত হয়েছেন।’ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘মীরগঞ্জ সেতু আমাদের বহু বছরের প্রাণের দাবি ছিল। সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এখনও ঠিকাদার চূড়ান্ত হয়নি। তার আগেই ব্যারিস্টার ফুয়াদ চাঁদাবাজির অভিযোগ

করেছেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। কোনো হামলা হয়নি। মিথ্যা বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’ রহমতপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাজন সিকদার বলেন, ‘ফুয়াদকে সুনির্দিষ্ট করে বলতে হবে কে বা কারা চাঁদা চেয়েছে। ঢালাওভাবে অভিযোগ করলে এলাকাবাসী মেনে নেবে না। আজ জনতা সেটাই প্রমাণ করেছে। তাঁকে ভুয়া বানিয়ে মীরগঞ্জ থেকে বিতাড়িত করেছে।’ এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুই উপদেষ্টা চলে যাওয়ার পর এবি পার্টি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সামান্য হাতাহাতি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি