বন্যপ্রাণীদের নীরব এলকায় সজল-বুবলীর শুটিং, ক্ষুব্ধ জয়া যা বললেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

বন্যপ্রাণীদের নীরব এলকায় সজল-বুবলীর শুটিং, ক্ষুব্ধ জয়া যা বললেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় চলছে শবনম বুবলী ও আব্দুন নূর সজল অভিনীত নতুন সিনেমা ‘শাপলা শালুক’-এর শুটিং। গত নয়দিন ধরে পুরো ইউনিট ব্যস্ত সময় পার করছে এই নির্জন লোকেশনে। তবে সম্প্রতি শুটিং স্পট থেকে উঠে এসেছে নতুন খবর। শ্যুটিংয়ের সময় তাদের টিমের ওপর হামলা চালিয়েছে প্রায় ৮-৯টি বন্য হাতির একটি দল। বিষয়টি নিশ্চিত করে সজল জানান, ‘গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।’ বুবলী শুটিং লোকেশন সম্পর্কে বলেছিলেন, ‘এই লোকেশনে

আগে কখনো শুটিং করিনি। পরিবেশটা খুবই নিরিবিলি। দর্শকদের জন্য চোখ জুড়ানো লোকেশন হবে।’ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি মনে করছেন, এই শুটিংয়ের ফলে বনের পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে সজল-বুবলীর এই সিমেনার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন জয়া আহসান। বৃহস্পতিবার (২৯ মে) সকালে নিজের ফেসবুকে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, ‘এই আরেক উপদ্রব বনের ভেতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা একশন শুরু করা যায়?’ জয়া প্রশ্ন তোলেন, ‘মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা এগুলো কি এলাউ করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায়?’ জয়ার এই অবস্থানের সঙ্গে

অনেকেই একমত পোষণ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, বনের মতো প্রাকৃতিক পরিবেশে শুটিং ইউনিটের কোলাহল, শব্দ ও বর্জ্য বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান