বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখল যুক্তরাজ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুলাই, ২০২৫

বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখল যুক্তরাজ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ |
যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশটির কেন্ট শহরের ফ্রিট্টেনডেনে স্থানীয় সময় দুপুর ১টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। সেই হিসেবে আজই এ বছরের সবচেয়ে গরম দিন পেয়েছে যুক্তরাজ্য। সেখানে তাপমাত্রা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন কেন্ট ও লন্ডন এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে লন্ডনের আকাশে কিছু মেঘও দেখা গেছে। যুক্তরাজ্যে জুলাই মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০২২ সালের ১৯ জুলাই। লিংকনশায়ারে ৪০ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেদিন। এদিকে পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে সদ্যসমাপ্ত জুন মাসে। এছাড়া ইউরোপজুড়ে

তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। স্পেনের ন্যাশনাল ওয়েদার সার্ভিস অ্যামেট বলেছে, ২০২৫ সালের জুন মাসের ‘তীব্র গরম’ নতুন রেকর্ড করেছে। পর্তুগালের আবহাওয়া অফিস বলেছে, জুনে সেখানে সর্বোচ্চ ৪৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফ্রান্সসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্সজুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে। অনেক দেশেই জরুরি চিকিৎসা সেবা প্রস্তুত রাখা হয়েছে এবং জনসাধারণকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার থাকতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার