বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬

বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ |
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে আন্দোলন করেন একটি গ্রুপের পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানানো হয়েছে। আজ ৫ই এপ্রিল, রোববার ঢাকা মহানগরীর গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষে সড়ক অবরোধের হালনাগাদ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে একটি গ্রুপের আনুমানিক ১ হাজার পোশাক শ্রমিক তাদের কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা রুটে এবং উত্তরা থেকে মহাখালী-তেজগাঁও রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে নাকাল হয়ে পড়েন নগরবাসী। অফিস-আদালতসহ জরুরি কাজে বের

হওয়া লোকজন চরম ভোগান্তির শিকার হন। অবরোধ চলাকালে ভোগান্তি এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানবাহনগুলোকে ডাইভারশন অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সড়কে চলাচলকারীদের জানানো হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাবে। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওয়ের দিকে চলাচল করা যাবে। এ ছাড়া কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক-গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতির ঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভরতদের পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন। সাধারণ মানুষের ভোগান্তির কথা বুঝতে পেরে সড়ক অবরোধ থেকে সরে আসেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ

ব্যাপারে নাসা গ্রুপের কোনো দায়িত্বশীল কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক উৎপাদন বিভাগের একজন কর্মকর্তা জানালেন, অর্থনৈতিক মন্দা, কার্যাদেশ কমে যাওয়া, জ্বালানিসহ বিভিন্ন ইস্যুতে নাসা গ্রুপের অনেক কারখানা বড় ক্ষতির মুখে পড়েছে। ফলে শ্রমিকদের বেতনও আটকে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না