ফেরাউনের লোকদের মতো শত্রুদের সমুদ্রে ডুবিয়ে মারব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫
     ১০:৪৭ অপরাহ্ণ

ফেরাউনের লোকদের মতো শত্রুদের সমুদ্রে ডুবিয়ে মারব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ১০:৪৭ 82 ভিউ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। বলেছেন, আমরা আক্রমণকারী শত্রুকে ফেরাউনের অনুসারীদের মতো সমুদ্রে ডুবিয়ে মারব। খবর তাসনিম নিউজ এজেন্সির। বৃহস্পতিবার বন্দর আব্বাসে ৮৬তম নৌবহরের পরিবারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। শাহরাম ইরানি বলেন, আমাদের নৌশক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়েও শক্তিশালী। আজ শত্রুরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে দেখে। তিনি বলেন, শয়তানরা সমুদ্রে সরাসরি সংঘাত চায়। কিন্তু আল্লাহর সাহায্যে আমরা তাদেরকে ফেরাউনের লোকদের মতো পরাজিত ও ডুবিয়ে মারব। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ঠিক আগে উত্তেজনার পারদ বেড়েই

চলেছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনায় সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্পের এমন বক্তব্যকে সরাসরি আগ্রাসনের পূর্বাভাস হিসেবে দেখছে তেহরান। জবাবে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলি শামখানি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশি হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধ করে পর্যবেক্ষকদের বহিষ্কার করা হতে পারে। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরাইল ও পশ্চিমাদের সমালোচনা করে বলেন, কোনো ষড়যন্ত্রই ইরানকে দমিয়ে রাখতে পারবে না। তেহরানের উন্নয়নের পথে কেউ বাঁধা হতে পারবে না। তেহরান শুরু থেকেই বলে আসছে, তারা পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবুও ওয়াশিংটন একের

পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। এবার তাদের কূটনীতির টেবিল বসানো হলেও চারপাশে বাজছে যুদ্ধের দামামা। আলোচনা শান্তির দিকে যাবে না কি সংঘাতের দিকে তা ওমানেই নির্ধারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী