ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫
     ৮:০৭ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৮:০৭ 201 ভিউ
পবিত্র রমজান মাসের জন্য সারা বিশ্বের কোটি কোটি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। ইবাদত-বন্দেগি, আল্লাহর নৈকট্য অর্জন, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং সমাজে ভালোবাসা ও সহযোগিতা ছড়িয়ে দেওয়ার অনন্য সময় হলো এই মাস। ২০২৬ সালও তার ব্যতিক্রম নয়। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, জ্যোতির্বিদদের হিসাবে আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। এর আগের সন্ধ্যায় আরব বিশ্বের অনেক দেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে। তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এজন্য প্রতিটি দেশেই শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজানের শুরু ও শেষ ঘোষণা করে। ইসলামি ক্যালেন্ডার

চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। তাই প্রতিটি মাস নতুন চাঁদ দেখার মাধ্যমেই শুরু ও শেষ হয়। যেহেতু চন্দ্র মাস সৌর মাসের তুলনায় ১০ থেকে ১১ দিন ছোট, তাই প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজানের তারিখ কিছুটা এগিয়ে আসে। ফলে মুসলমানরা কখনো শীতে, কখনো গ্রীষ্মে, আবার কখনো বর্ষা কিংবা বসন্তে রোজা রাখার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা লাভ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা