ফুলে ফুলে ঘুরবে রোবট-ভ্রমর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৪২ পূর্বাহ্ণ

ফুলে ফুলে ঘুরবে রোবট-ভ্রমর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪২ 205 ভিউ
রোবট কথা বলে, গান গায়। রোবট খেলে, নাচে, দৌড়ায়। কৃত্রিম বৃদ্ধিমত্তার যুগে আজকাল রোবট মানুষের মতো আচরণ করে। তাই নানা আকারের রোবট বানানোর প্রতিযোগিতা এখন বিশ্বজুড়ে। এটা যেন বুদ্ধি ও শক্তিমত্তা প্রদর্শনের প্রতীক হয়ে উঠেছে। এবার এমন এক রোবট তৈরি করা হচ্ছে, যার কাজ হবে বাস্তবে ফুলে ফুলে ঘোরা। এ রোবট দেখতে ভ্রমরের মতো; তার কাজও ফুলে পরাগায়ন ঘটানো। ফুলের জন্য তো ভ্রমর আছেই, তাহলে ভ্রমর রোবটের কী প্রয়োজন– এমন প্রশ্ন অনেকের মনে আসতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এ রোবটের প্রয়োজন আছে। কারণ, এটি এমন জায়গায় পরাগায়ন ঘটিয়ে যাবে, যেখানে ভ্রমর কখনও পৌঁছাতে পারবে না। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক

ক্ষুদ্রাকৃতির এ রোবট তৈরিতে কাজ করছেন। দেখতে এটি অনেকটাই ভ্রমরের মতো। কাগজের ক্লিপের চেয়েও হালকা এ রোবট প্রতি সেকেন্ডে ৪০০ বার ডানা ঝাপটাতে পারে। সর্বোচ্চ গতিবেগ তুলতে পারে প্রতি সেকেন্ডে দুই মিটার পর্যন্ত। এটি উল্টে যেতে, ভেসে থাকতে এবং নানা কসরতও করতে পারে। গবেষকদের আশা, ভবিষ্যতে এমন রোবট কৃত্রিম পরাগায়নে ব্যবহার করা যাবে। এমনকি পৃথিবীর বাইরে মঙ্গলগ্রহেও এটিকে পাঠানো যেতে পারে। এমআইটির ডক্টরাল শিক্ষার্থী ই-হসুয়ান নেমো হসিয়াও বলেন, মঙ্গলে ফসল ফলাতে চাইলে প্রাকৃতিক কীটপতঙ্গ নিয়ে যাওয়া সম্ভব নয়। সেখানে আমাদের রোবট কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রকল্পটির প্রধান গবেষক কেভিন চেন জানান, এর উদ্দেশ্য প্রাকৃতিক মৌমাছিকে প্রতিস্থাপন নয়। বরং যেখানে মৌমাছি টিকে থাকতে

পারে না, সেখানে এ রোবট ব্যবহারই মূল লক্ষ্য। প্রকৃতির অনুকরণে রোবট তৈরির এটাই প্রথম ঘটনা নয়। এ ধরনের রোবট নিয়ে বিজ্ঞানীরা আরও কাজ করছেন। ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন গিরগিটির মতো রোবট, যা বিপজ্জনক ধ্বংসস্তূপে নিজ অঙ্গ কেটে ফেলে বেরিয়ে আসতে পারে। দক্ষিণ কোরিয়ার চুং-অ্যাং বিশ্ববিদ্যালয়ের দল বানিয়েছে শুঁয়োপোকার মতো রোবট, যা শরীর বাঁকিয়ে হামাগুড়ি দিতে সক্ষম। এমআইটির গবেষকদের ভ্রমরসদৃশ রোবটের ডানা তৈরি হয়েছে লেজার-কাট প্রযুক্তিতে। এর কৃত্রিম পেশি প্রসারিত ও সংকুচিত হয়ে ডানা ঝাপটায়। গবেষকরা একই সঙ্গে ঘাসফড়িংসদৃশ একটি রোবটও তৈরি করছেন, যা আকারে মানুষের আঙুলের চেয়েও ছোট। এটি এক লাফে ২০ সেন্টিমিটার উঁচুতে উঠতে পারে। এ ক্ষুদ্র রোবটগুলো দুর্যোগের ধ্বংসস্তূপে

নিখোঁজদের সন্ধানে, কিংবা পাইপলাইন বা টারবাইন ইঞ্জিনের ভেতর অনুসন্ধানে ব্যবহারের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। ছোট্ট আকারের রোবট তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা শক্তি সরবরাহ। এর মধ্যে জ্বালানি বেশি দিতে গেলে ওজন ও আকৃতি বাড়বে। বর্তমানে এসব রোবট তারের মাধ্যমে চালনা করা হয়। ব্যাটারি বা সেন্সর বসিয়ে এগুলোকে পুরোপুরি স্বয়ংক্রিয় করা এখনও বড় চ্যালেঞ্জ। গবেষকদের ধারণা, বাস্তবে এমন রোবট কাজে লাগাতে আরও ২০ থেকে ৩০ বছর সময় লাগতে পারে। কেভিন চেন বলেন, পোকামাকড় কোটি কোটি বছর ধরে বিবর্তনের মাধ্যমে যে দক্ষতা অর্জন করেছে, সেখান থেকে শেখার আছে অনেক কিছু। তাদের গতি, আচরণ আর গঠনের ভেতরেই আমাদের ভবিষ্যৎ প্রযুক্তির সূত্র লুকিয়ে

আছে। সূত্র: সিএনএন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন ‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী ৫৫০ কোটি টাকার অভিযোগ: ফয়েজ তৈয়্যব বিদেশে, গন্তব্য নেদারল্যান্ডস আজ থেকে ধানমন্ডি ৩২ ও জেলা-উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার ৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। “আওয়ামী লীগকে নিয়ে সবাই ভীতসন্ত্রস্ত বলেই ৬২ ভাগ মানুষের দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে।” — জাহাঙ্গীর কবির নানক খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক অর্থ জালিয়াতির মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির আকুতিভরা পোস্ট ভাইরাল ধানমন্ডি ৩২ শে যাওয়া কি অপরাধ? “আমার মা কখনও কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধুমাত্র যারা পুলিশ বা অন্যদের ওপর হামলা করছিল, তাদের ক্ষেত্রে ছাড়া।” – সজীব ওয়াজেদ নিরঙ্কুশ জয়, এখনো সরকার গঠন হয়নি: এর আগেই ধানমন্ডিতে ঢাবি শিক্ষক ও মুক্তিযোদ্ধার সন্তান লাঞ্ছিত, প্রশ্নবিদ্ধ ‘ভবিষৎ গণতন্ত্র’ ছয়বার জামিন পেয়েও মেলেনি মুক্তি, কারাগারে আ.লীগ নেতার মৃত্যু গণতন্ত্রের নতুন সমীকরণ: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও বিএনপির ‘কৌশলী’ দাবার চাল শেখ কবির হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক বাংলাদেশের নির্বাচন এবং আস্থার সংকট দেশব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতার রক্তক্ষয়ী রুপ