ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
সুনামগঞ্জের তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে তাহিরপুর উপজেলার সুলেমানপুর মাদ্রাসার সামনের মাঠে ‘সুলেমানপুর বনাম শ্রীপুর’ ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। জনা যায়, উপজেলার সুলেমানপুর বনাম শ্রীপুর গ্রামের এই দুটি দলের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার শেষ পর্যায়ে রেফারির সাথে খেলোয়াড়দের কথা-কাটাকাটি নিয়ে সুলেমানপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোবাশ্বির আলম সুমনের নেতৃত্বে একদল যুবক শ্রীপুর গ্রামের ফুটবল খেলোয়াড়দের উপর হামলা চালায়। এই হামলায় শ্রীপুরের অন্তত ৫ জন খেলোয়াড় আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর

হওয়ায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, খেলার ফলাফল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নল‌ছি‌টি‌তে ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের আলোচনা সভা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উল্লেখ্য, সুলেমানপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোবাশ্বির আলম সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় টিম’- সুনামগঞ্জ-১ এর সদস্য ছিলেন। এছাড়া তিনি সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকারের আশীর্বাদপুষ্ট

ও বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান