ফিলিস্তিনের জনপ্রিয় শিল্পীকে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের জনপ্রিয় শিল্পীকে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে একটি তাবুতে দখলদার ইসরায়েলি বিমান হামলায় ২২ বছর বয়সী দীনা খালেদ জাউরুব নামে এক ফিলিস্তিনি শিল্পী নিহত হয়েছেন। কুদস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। এ দিকে ইসরায়েলের সামরিক বাহিনী এখনও এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়, দীনা গাজায় ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য পরিচিত ছিলেন। ২০১৫ সালে সশস্ত্র সংঘাতে শিশু অধিকারের ওপর সেরা চিত্রকর্মের জন্য তিনি ‘আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। দীনার শিল্পকর্ম ফিলিস্তিনিদের সংগ্রাম ও দখলদার ইসরায়েলিদের হামলার বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিল। তার মৃত্যু ফিলিস্তিনি সংস্কৃতি

ও শিল্পাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে। হামলার সময় দীনার পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থাও অজানা রয়ে গেছে। গাজায় চলমান যুদ্ধে ইতোমধ্যে হাজারো বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অনেকেই শিল্পী, সাংবাদিক ও চিকিৎসকসহ পেশাজীবী ব্যক্তিত্ব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম