প্রোফাইল লাল করে রাবি ছাত্রলীগের প্রথম পদত্যাগকারীকেই ‘ছাত্রলীগ’ ট্যাগে পেটালো শিবির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

প্রোফাইল লাল করে রাবি ছাত্রলীগের প্রথম পদত্যাগকারীকেই ‘ছাত্রলীগ’ ট্যাগে পেটালো শিবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন শিবিরের মুখোশধারী সন্ত্রাসীরা। এতে তারা গুরুতর আহত হন। বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটসংলগ্ন কাজলা ক্যান্টিনে রাতের খাবার খাওয়ার সময় হামলাটি ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে একজনের হাত কেটে যায়। আহতরা হলেন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তামজিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের মিনহাজ রহমান। বখশী রাবি মেডিক্যাল সেন্টারে এবং ফারাবী ও মিনহাজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আল ফারাবী ছাত্রলীগের মাদার বখশ হল শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন। জুলাই বিক্ষোভের সমর্থনে প্রোফাইফ লাল করে ১৫ই জুলাই ফেসবুকে ঘোষণা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। ক্যাম্পাসে তিনিই ছিলেন প্রথম পদত্যাগকারী। প্রত্যক্ষদর্শী

ও ভুক্তভোগীরা জানান, খাবার খাওয়ার সময় ১০-১৫টি মোটরসাইকেলে করে মুখোশ ও হেলমেট পরা গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা ক্যান্টিনে আসে। তারা শিক্ষার্থীদের মাঝে ছবি দেখিয়ে একজনের খোঁজ করতে থাকে। পরে হঠাৎ এলোপাতাড়ি হামলা শুরু করে। তাদের হাতে ছিল রামদা, লোহার রড, হাতুড়িসহ দেশীয় অস্ত্র। হামলাকারীরা ফারাবী ও বখশীকে ক্যান্টিন থেকে মারধর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর বেতার মাঠের পাশে এবং বখশীকে হবিবুর রহমান হলের সামনে ফেলে যায় গুপ্ত সংগঠন শিবিরের কর্মীরা। তামজিদ আহমেদ বখশী বলেন, মুখোশধারীরা ক্যান্টিনের সামনে তাকে পেটায় এবং রিকশায় তুলে অন্ধকার স্থানে নিয়ে যায়। সেখানে নানা প্রশ্ন করা হয়। পরে ফোনে নির্দেশ পেয়ে তাকে

ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, হামলাকারীরা এক পর্যায়ে বলে, “ও ছাত্রলীগ, ওরে ধর।” তবে চেহারা ঢাকা থাকায় কাউকে চেনা যায়নি বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সিজান বলেন, হামলাকারীরা ক্যান্টিনে ঢুকে ফারাবীর কলার ধরে মারতে থাকে। বখশী বাধা দিলে তাকেও মারধর করা হয়। আরেক শিক্ষার্থী রয়নকে থামাতে গেলে তার বুকে বন্দুক ধরেছিল দুর্বৃত্তরা। ফারাবীকেও কিচেন রুমে নিয়ে পেটানো হয়। ২ ঘণ্টা পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মিনহাজ রহমান বলেন, ফারাবীকে বাঁচাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, মুখে কাপড় বেঁধে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে পরে ফেলে যায় তারা। আহতরা চিকিৎসাধীন আছেন। মতিহার থানার

ওসি আব্দুল মালেক বলেন, ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা