প্রেসিডেন্ট হওয়ার আগেই গুগলকে যে বার্তা দিয়ে রাখলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪
     ৪:২৭ অপরাহ্ণ

প্রেসিডেন্ট হওয়ার আগেই গুগলকে যে বার্তা দিয়ে রাখলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:২৭ 179 ভিউ
যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ব্রিটিশ সংসাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প এমন হুঁশিয়ারি দিয়েছেন। এক পোস্টে প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে অভিযোগ করে ট্রাম্প বলেছেন, গুগল শুধু তার প্রতিপক্ষ, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস সম্পর্কে ভালো রিপোর্টগুলো হাইলাইট করে। আর তার সম্পর্কে খারাপ দিকটি সবসময় তুলে ধরে গুগল। সম্প্রতি গুগলে ‘ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল রেস ২০২৪’ সার্চ করার পর তার ফলাফলে ট্রাম্পের বিরুদ্ধে বেশিরভাগ নেতিবাচক রিপোর্টই দেখা গেছে বলে জানিয়েছিল একটি কনজারভেটিভ গ্রুপ। আর তার পরেই চোটে গেছেন ট্রাম্প। এই কনজারভেটিভ গ্রুপ

মূলত মূল্যবোধ এবং ব্যক্তি স্বাধীনতার পক্ষে থাকে। কিন্তু নিজের বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ বা যুক্তি দর্শাননি তিনি। ট্রাম্প লিখেছেন, এটা একটা বেআইনি কার্যকলাপ এবং আইন বিভাগ এমন বিশ্রীভাবে নির্বাচনে নাক গলানোর জন্য আশা করি ওদের (গুগল) ফৌজদারি বিচার করবে। নানাভাবে আলোচিত ও সমালোচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেটা না হলে তিনি নির্বাচনে জিতে এসে সরকারিভাবে আইনি পদক্ষেপের ব্যাপারে উদ্যোগী হবেন তিনি। এ প্রসঙ্গে গুগলের মতামত জানতে চেয়েছিল গার্ডিয়ান। তারই প্রশ্নের উত্তরে গুগল বলেছে যে, ক্যাম্পেইন ওয়েবসাইটগুলো প্রায়শই প্রাসঙ্গিক সার্চের শীর্ষে দেখানো হয়। গুগল এদিন নিশ্চিত করেছে, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি পক্ষপাতিত্ব করে না। তবে কোম্পানি এটা জানায়নি যে, কীভাবে

তার বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন পর্দার আড়ালে কাজ করে। ট্রাম্প বর্তমানে অনেক আইনি মামলায় জড়িত। যৌন নির্যাতন, মুখ বন্ধ রাখার জন্য একজন পর্ন তারকাকে টাকা দেওয়া, ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ করা এবং প্রেসিডেন্ট বাইডেনের জয়ের পর বিভিন্ন খারাপ পরিস্থিতি সৃষ্টি করার মতো একাধিক অভিযোগের মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যেই গুগলের বিরুদ্ধে এমন অভিযোগ করে হুঁশিয়ারি দিয়ে রাখলেন সাবেক প্রেসিডেন্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা