ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের
সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে হাসপাতালের ৫ তলা থেকে ফেলে তরুণীকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক তরুণীকে চট্টগ্রামের একটি হাসপাতালের পাঁচতলা থেকে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
আজ ২৫শে মে, সোমবার ফেনীর সোনাগাজী থানার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নিহত তরুণীর নাম রিয়া আক্তার রিতা, বয়স ২০ বছর। তিনি চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং সিডিএ মার্কেটের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্তের নাম আব্দুর রহমান শেখ, বয়স ২১ বছর। তিনি বাগেরহাটের মোড়লগঞ্জ থানার ভাটখালী এলাকার শেখ বাড়ির মৃত সোহরাব শেখের ছেলে।
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার আব্দুল হামিদ সড়ক সংলগ্ন ফয়েজ লেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ ও
মামলার এজাহার সূত্রে জানা যায়, একই পোশাক কারখানায় চাকরির সুবাদে আব্দুর রহমান শেখের সঙ্গে রিতার পরিচয়। কয়েক মাস আগে একটি মারামারির ঘটনায় ওই যুবকের চাকরি চলে যায়। চাকরি যাওয়ার পরেও সে রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে উত্যক্ত ও বিরক্ত করতে থাকে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। গত ২২শে মে, শুক্রবার রাতে কারখানা ছুটির পর আব্দুর রহমান কৌশলে রিতাকে ফয়েজ লেক এলাকায় নিয়ে যায়। গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাকে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার একটি গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রিতাকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পাঁচতলা থেকে
পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মা মোছা. জমিলা বেগম বাদী হয়ে খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা এই মামলায় আবদুর রহমানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীর সোনাগাজী এলাকার বাদামতলী থেকে মামলার প্রধান অভিযুক্ত আব্দুর রহমান শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।” ওসি আরও জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে অজ্ঞাতনামা আর কেউ জড়িত আছে কিনা, তা শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার মূল রহস্য
উদ্ঘাটনে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।