প্রেমের টানে বাংলাদেশী তরুণীর ভারতে পাড়ি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫

প্রেমের টানে বাংলাদেশী তরুণীর ভারতে পাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ |
প্রেমের টানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে প্রেমিক-প্রেমিকাদের বাংলাদেশে ছুটে আসার খবর প্রায়ই সংবাদের শিরোনাম হয়। আর এবার বাংলাদেশরই এক নারী প্রেমের টানে পাড়ি জমিয়েছেন ভারতে। ভিসা বা পাসপোর্ট ছাড়াই সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢুকে বিপাকে পড়েছেন বগুড়ার ওই ‍নারী। এসময় প্রেমিকসহ সেই তরণীকে গ্রেপ্তার করে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী- বিএসএফ। বাংলাদেশি ওই নারীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনেছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনিডিটিভির খবরে বলা হয়েছে, ৩৫ বছর বয়সি এই বাংলাদেশি নারী অতীতে মুম্বাইয়ের একটি বিউটি পার্লার এবং পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে তার পরিচয় হয় কর্ণাটকের বিদার জেলার বাসিন্দা ও পেশায় ঠিকাদার দত্ত যাদবের সঙ্গে। প্রথমে বন্ধুত্ব, পরে তা

রূপ নেয় গভীর প্রেমের সম্পর্কে। কিছুদিন পর বাংলাদেশে ফিরে আসেন ওই নারী। তবে সম্পর্ক অটুট থাকায় প্রেমিক যাদব তাকে ভারতে নিয়ে যেতে আগ্রহী হন। এরপর গত বুধবার, কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট না নিয়েই ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে ভারতের সিপাহিজলা জেলায় ঢুকে পড়েন তারা। সীমান্তরক্ষীদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শেষে দুজনকেই গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, তারা আগরতলা হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। শুক্রবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচারিক হেফাজতের নির্দেশ দেন। ভারতীয় পাসপোর্ট আইন, বিদেশি নাগরিক আইন এবং সদ্য প্রণীত ফৌজদারি বিধি ‘ভারতীয় ন্যায় সংহিতা’-এর আওতায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ত্রিপুরা পুলিশের

এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটির সঙ্গে মানবপাচার চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে দুজনকে রিমান্ডে নেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল