প্রেমের গুঞ্জনে পানি ঢাললেন বিজয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫

প্রেমের গুঞ্জনে পানি ঢাললেন বিজয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ |
দীর্ঘদিন ধরেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুঞ্জন—বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা প্রেম করছেন। তাদের এ সম্পর্ক একপ্রকার ‘ওপেন সিক্রেট’। যদিও দু’জনের কেউই এখন পর্যন্ত সম্পর্কের বিষয়ে খোলাখুলি কিছু বলেননি। তবে নানা সময়ে আকার-ইঙ্গিতে ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন তারা একে অপরের খুব কাছের মানুষ। এই তারকা জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করে, তাই প্রায়ই অনুরাগীদের প্রশ্ন—কবে বিয়ে করছেন বিজয়-রাশমিকা? কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম এবং জীবনসঙ্গীর প্রসঙ্গে বিজয়ের উত্তর কিছুটা হতাশ করেছে ভক্তদের। সাক্ষাৎকারে বিজয়কে জিজ্ঞাসা করা হয়, তিনি জীবনসঙ্গীতে কী কী গুণ খোঁজেন? জবাবে বিজয় সোজাসাপ্টা বলেন, ‘আমি এই মুহূর্তে জীবনসঙ্গীর খোঁজ করছি না।’ যদিও পরবর্তী প্রশ্নে কিছুটা নরম সুরে কথা বলেন, তবুও রাশমিকার প্রসঙ্গে

কোনও সরাসরি উত্তর দেননি। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, রাশমিকার মতো কেউ কি আপনার জন্য উপযুক্ত জীবনসঙ্গী? তখন বিজয় বলেন, ‘যে কোনও ভাল মনের ভাল নারীই উপযুক্ত।’ এ ধরনের প্রশ্নে আগেও রাশমিকার প্রসঙ্গ এড়িয়ে গেছেন বিজয়। তবে বিজয়ের নাম শুনলেই রাশমিকার মুখে যে হাসি খেলে যায়, তা তাদের ঘনিষ্ঠতা নিয়ে অনেক কিছু বলে দেয়। কিছুদিন আগেই রাশমিকা জন্মদিন পালন করতে গিয়েছিলেন ওমানে। সেখানে সমুদ্রসৈকত থেকে তোলা ছবি শেয়ার করেছিলেন তিনি। ঠিক একই সময়, একই জায়গা থেকে ছবি শেয়ার করেছিলেন বিজয়ও। তাই অনেকেই ধরে নিয়েছেন তারা একসঙ্গেই ছিলেন। তবে এবার জীবনসঙ্গীর প্রসঙ্গে বিজয়ের সোজাসাপ্টা এড়িয়ে চলা অনুরাগীদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে—তাদের সম্পর্ক কি তবে শুধু

গুঞ্জনেই সীমাবদ্ধ থাকবে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান