প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬

প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ |
দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও যুব মহিলা লীগের সাবেক নেত্রী সাবিনা আক্তার তুহিন প্রিজন ভ্যান থেকে জামিন ও ন্যায়বিচারের আকুতি জানিয়েছেন। আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানের ভেতর থেকে গণমাধ্যমের উদ্দেশে দেওয়া তার একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামনে এসেছে। ভিডিওতে সাবেক এমপি তুহিন শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, "জামিন দ্যান, অনেকদিন হইছে তো। আমরা তো অনেকদিন ধইরা কাস্টডিতে। অসুস্থ হইয়া আসতেছি। এখন ন্যায় বিচার করুক, ব্যাস।" নিজেকে নির্দোষ দাবি করে তিনি আরও বলেন, "আমরা যদি দোষী না হইয়া থাকি, তাহলে আমাদের ছাইড়া দিক।" এছাড়া নারী বন্দীদের দুর্দশার চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, কাস্টডিতে থাকা অনেক

নারীই জানেন না ঠিক কী মামলায় তাদের আটক রাখা হয়েছে। গত বছরের (২০২৫) ২২ জুন মধ্যরাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবিরোধী আইনের অন্তত পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি নিষিদ্ধ সংগঠন কক্সবাজার জেলা ছাত্রলীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীদের নিয়ে একটি বেআইনি মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় তিনি শারীরিকভাবে বিপর্যস্ত বলে দাবি করছেন। উল্লেখ্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইনের

শিক্ষার্থী হিসেবে এর আগে তিনি কারাগারে বসে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বই সরবরাহেরও আবেদন জানিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না