প্রশাসনে আসছে বড় পরিবর্তন! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫

প্রশাসনে আসছে বড় পরিবর্তন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পদবি পরিবর্তনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। নতুন প্রস্তাব অনুযায়ী, জেলা প্রশাসকের (ডিসি) পদবি হবে "জেলা কমিশনার" এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদবি হবে "উপজেলা কমিশনার"। এছাড়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদটি পরিবর্তন করে "অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)"করার প্রস্তাব দেওয়া হয়েছে। আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নালিশি (সিআর) মামলার অভিযোগ গ্রহণের ক্ষমতা দেওয়া যেতে পারে।তিনি

চাইলে তদন্তের জন্য উপজেলার কোনো কর্মকর্তাকে দায়িত্ব দিতে পারবেন বা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সালিশের ব্যবস্থা করতে পারবেন। প্রাথমিক তদন্তে অভিযোগ গ্রহণযোগ্য হলে, জেলা কমিশনার থানাকে মামলা নিতে নির্দেশ দিতে পারবেন। পরে মামলাটি যথাযথভাবে আদালতে পাঠানো হবে। এতে সাধারণ মানুষ সহজে মামলা করার সুযোগ পাবেন এবং আদালতের মামলার চাপ কমবে। তবে এ ধরনের ব্যবস্থায় একবার সালিশ বা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হলে, অভিযোগকারী পুনরায় আদালতে যেতে পারবেন না। ডিসিদের মামলা গ্রহণের ক্ষমতা দেওয়া হবে কিনা, সে বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্কার কমিশন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ