প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে তুরস্ক। মঙ্গলবার (২২ জুলাই) ইস্তানবুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এ এটির উন্মোচন করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান রাজনৈতিক, আদর্শগত এবং প্রতিরক্ষা সম্পর্কের মধ্যে আঙ্কারা প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। তায়ফুন ব্লক-৪ নামের এ মিসাইলটি মঙ্গলবার ইস্তানবুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এ উন্মোচন করা হয়। নতুন মিসাইলটি তুর্কি প্রতিরক্ষা জায়ান্ট রকেটসান তৈরি করেছে। এটি তুরস্কের দেশীয়ভাবে উৎপাদিত দীর্ঘতম পরিসরের ব্যালিস্টিক মিসাইল তায়ফুনের হাইপারসনিক সংস্করণ। তুরস্ক টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দুহাজার ৩০০ কেজি ওজনের তায়ফুন ব্লক-৪ মিসাইলটির দৈর্ঘ্য ৬

দশমিক ৫ মিটার এবং পরিসর ৮০০ কিলোমিটার। রকেটসান এক বিবৃতিতে বলেছে, তায়ফুন ব্লক-৪ দীর্ঘ পরিসর অর্জন করেছে। এটি তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি নতুন রেকর্ড স্থাপন করেছে। ৭ টনের বেশি ওজনের এই নতুন সংস্করণটিবহুমুখী ওয়ারহেডের সঙ্গে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর মতো অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু কয়েক কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম। রকেটসান সম্প্রতি তাদের প্রদর্শনীতে বেশ কিছু নতুন ও উন্নত প্রযুক্তি উন্মোচন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য: আত্মাকা : সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য সংস্করণ ‘আকাটা’ সংযুক্ত এই ভয়ংকর অ্যান্টি-শিপ মিসাইলটির পাল্লা ২৫০ কিলোমিটার পর্যন্ত। গোকবোরা : এটি একটি বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (BVR) এয়ার-টু-এয়ার মিসাইল, যা ১০০ নটিক্যাল

মাইলেরও বেশি দূরের শত্রু বিমান ধ্বংসে সক্ষম। এরেন : এটি একটি বহুমুখী ও উচ্চগতির অস্ত্র, যা ইউএভি, হেলিকপ্টার কিংবা স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়। এর সর্বোচ্চ পাল্লা ১০০ কিলোমিটারেরও বেশি। ৩০০ ইআর : এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জেট বা ইউএভি থেকে ছোড়া যায় এবং এটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সিমসেক-২ : এটি একটি উপগ্রহ উৎক্ষেপণ যন্ত্র, যার মাধ্যমে ১৫০০ কেজি ওজনের উপগ্রহকে ৭০০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করা সম্ভব। রকেটসানের প্রধান নির্বাহী মুরাত ইকিনচি বলেন, রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে তুরস্ককে আমরা একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। প্রতিরক্ষা খাতে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আমরা তুর্কি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল