প্রথমবার দুই হজ প্যাকেজ ঘোষণা, কোনটিতে কত খরচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

প্রথমবার দুই হজ প্যাকেজ ঘোষণা, কোনটিতে কত খরচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় দুইটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। সেই সঙ্গে গতবারের তুলনায় হজ প্যাকেজের মূল্যও কমানো হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ২০২৫ সালের জন্য ঘোষিত সরকারিভাবে হজ প্যাকেজগুলোর মধ্যে প্রথম প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। এ ক্ষেত্রে গতবারের তুলনায় প্যাকেজ মূল্য কমেছে ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা। পাশাপাশি সরকারিভাবে সাধারণ হজ প্যাকেজ-২ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। যেখানে গত বছরের তুলনায় প্যাকেজের দাম কমেছে ১১ হাজার ৭০৭ টাকা। অন্যদিকে ১

লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কমিয়ে বেসরকারিভাবে হজে যেতে ঘোষিত প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এর আগে ২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজের মূল্য ছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বেসরকারিভাবে সাধারণ প্যাকেজের দাম ছিল ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। এছাড়া বিশেষ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা থেকে সাড়ে ৯ লাখ টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। আগামী বছর হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়। তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হচ্ছে হজযাত্রীদের। বাকি টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। আগামী ৩০

নভেম্বর পর্যন্ত হজ নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অন্যদিকে বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। যাদের মধ্যে এখন পর্যন্ত ৯ হাজার ২৬৯ জম নিবন্ধন সম্পন্ন করেছেন। পাশাপাশি ৭৫ হাজার ৫৩৩ জন হজের প্রাক নিবন্ধন করেছেন। তবে এবার নিবন্ধনের জন্য কোনো সময় বাড়ানো হবে না। এছাড়া হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া অন্য কেউ সরকারি খরচে হজে যেতে পারবেন না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা ইস্যু শুরু হবে। আর ২৯ এপ্রিল থেকে শুরু হবে

হজ ফ্লাইট। এ ক্ষেত্রে প্রত্যেক হাজিকে দূরত্ব ও খাবারের জন্য এজেন্সির সঙ্গে চুক্তি করতে হবে। তবে চুক্তির ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ