প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার (১৫ মে) তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেছেন। বলা হচ্ছে, এটি আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের যোগাযোগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন মতে, আফগানিস্তানের তালেবান সরকার কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানানোর কয়েকদিন পরই মুত্তাকির সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ হলো। যদিও আফগানিস্তানের তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি। ফোনালাপের কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জয়শঙ্কর লেখেন, ‘আজ (১৫ মে) সন্ধ্যায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ভালো আলোচনা হয়েছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি যেভাবে নিন্দা করেছেন তার জন্য

আমি গভীরভাবে কৃতজ্ঞ।’ তিনি আরও লেখেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত-আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরির সাম্প্রতিক প্রচেষ্টার প্রতি মুত্তাকির দৃঢ় প্রত্যাখ্যানকেও স্বাগত জানিয়েছি।’ তালেবানের যোগাযোগ-বিষয়ক পরিচালক হাফিজ জিয়া আহমেদের মতে, ফোনালাপের সময় আমির খান মুত্তাকি ড. জয়শঙ্করকে আফগান নাগরিকদের, বিশেষ করে যারা চিকিৎসার জন্য আবেদন করছেন তাদের জন্য আরও ভিসা দেওয়ার অনুরোধ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, এ বৈঠকে দ্বিপাক্ষীক বাণিজ্য, ভারতীয় কারাগারে থাকা আফগান বন্দিদের মুক্তি ও প্রত্যাবর্তন এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এর আগে, গত ২৭ এপ্রিল তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি তথা যুগ্ম সচিব আনন্দ

প্রকাশ। কাবুলে আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?