পোস্টারের পর সিনেমাতেও কাটা পড়লেন উর্বশী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:৫০ পূর্বাহ্ণ

পোস্টারের পর সিনেমাতেও কাটা পড়লেন উর্বশী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫০ 119 ভিউ
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তার কাজের চেয়ে বিতর্কের কারণেই বেশি শিরোনাম হন। এবার নিজের সিনেমাতেও বারবার বিতর্কিত হচ্ছেন তিনি। প্রেক্ষাগৃহের পর শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দক্ষিণি সিনেমা ‘ডাকু মহারাজ’। তবে বিশ্বের প্রথম কোনো অভিনেত্রী হিসেবে নিজের সিনেমার পোস্টার থেকে বাদ পড়েন উর্বশী। এর কারণ হিসেবে অনেকে এ সিনেমায় বালাকৃষ্ণের সঙ্গে তার ‘আপত্তিকর’ নাচের অভিযোগ তুলেছেন। তবে এবার তার সেই সম্পূর্ণ গানটিই কেটে ফেলছে নেটফ্লিক্স। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটি থেকে ঊর্বশীর সেই নাচ বাদ দিয়েছে প্ল্যাটফর্মটি। ‘ডাকু মহারাজ’ সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বালাকৃষ্ণ ও ববি দেওল। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উর্বশী। এর আগে

নেটফ্লিক্সের প্রকাশ করা পোস্টারে বাকি অভিনেতা–অভিনেত্রীদের দেখা গেলেও উর্বশীকে সেখানে রাখা হয়নি। সিনেমা সমালোচকরা মনে করছেন, অভিনেত্রীকে নিয়ে বিতর্কের কারণেই তার অভিনীত দৃশ্যগুলো মুছে দেওয়া হয়েছে। এছাড়া কেউ কেউ মনে করছেন, উর্বশীকে পোস্টার থেকে বাদ দেওয়ার আরেকটি কারণ, সম্প্রতি সাইফ আলী খানকে নিয়ে করা তার বিতর্কিত মন্তব্যটি। বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার কিছুদিন পরেই উর্বশী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ডাকু মহারাজ’ ইতোমধ্যেই বক্স অফিসে ১০৫ কোটি টাকা আয় করে ফেলেছে। আমার মা আমাকে এই সাফল্যের জন্য একটি হীরাখচিত রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন, আমার বাবা আমাকে আরও একটি ছোট্ট ঘড়ি উপহার দিয়েছেন। তবে এগুলো আমি প্রকাশ্যে পরতে দ্বিধাবোধ করব না। কারণ,

আমাকে কেউ আক্রমণ করবে না বা আমি নিরাপত্তাহীনতায়ও ভুগব না। এদিকে নেটফ্লিক্সের পোস্টার ও গানটি বাদ দেওয়া প্রসঙ্গে এখনো মুখ খোলেননি লাস্যময়ী এই অভিনেত্রী। সিনেমায় উল্লেখ্যযোগ্য চরিত্রে অভিনয় থেকে শুরু করে প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও পোস্টার থেকে উর্বশীর বাদ পড়ায় হতাশ হয়েছেন তার ভক্তরা। একজন লিখেছেন, আমি এমনটা কখনো দেখিনি, এই সিনেমায় উর্বশীর প্রচারণা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’, চলাফেরায় ‘অক্ষম’ বয়োবৃদ্ধ শাহরিয়ার: সাংবাদিকরা তাও মুক্তি পাবেন না? ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!