পেন স্টেশনে দুর্বৃত্তের দেওয়া আগুনে জ্বলছিল গৃহহীন ব্যক্তির শরীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

পেন স্টেশনে দুর্বৃত্তের দেওয়া আগুনে জ্বলছিল গৃহহীন ব্যক্তির শরীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
স্যাম স্ট্যালোন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আশেপাশে থাকা মানুষ ও ফায়ার ফাইটারকর্মী দ্রুত ভুক্তভোগীর গায়ের আগুন নেভান।পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু এর মধ্যেই ভুক্তভোগীর পিঠ ও হাত ত্বকের আংশিক গভীর পর্যন্ত পুড়ে যায়। নিউ ইয়র্ক সিটির পেন স্টেশনে একটি পুরনো ট্যাক্সির ওপর ঘুমাচ্ছিলেন ৩৭ বছর বয়সী এক গৃহহীন ব্যক্তি। হঠাৎ তার সারা গায়ে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তের একটি দল। আইউইটনেস নিউজ জানায়, মর্মান্তিক ওই ঘটনায় জড়িত দ্বিতীয় সন্দেহভাজনকে বুধবার গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। গ্রেপ্তার হওয়া ওই সন্দেহভাজন হলেন ৩৩ বছর বয়সী লায়লা নিজ্জার, যিনি কুইন্সের বাসিন্দা। সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে ঘটনার সূত্রপাত। ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভির

ফুটেজে দেখা যায়, ওই সময় ট্যাক্সির ওপর শুয়ে থাকা ভুক্তভোগীকে ঘিরে ধরে দুজন পুরুষ ও একজন নারী। কিছুক্ষণ পর ভুক্তভোগীর শরীরে আগুন জ্বালিয়ে তারা পালিয়ে যান। স্যাম স্ট্যালোন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আশেপাশে থাকা মানুষ ও ফায়ার ফাইটারকর্মী দ্রুত ভুক্তভোগীর গায়ের আগুন নেভান।পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু এর মধ্যেই ভুক্তভোগীর পিঠ ও হাত ত্বকের আংশিক গভীর পর্যন্ত পুড়ে যায়। পুলিশ জানায়, ওই ঘটনার পরপর ব্রুকলিনের বাসিন্দা ৪৭ বছর বয়সী সন্দেহভাজন ডেমন জনসনকে গ্রেপ্তার করা হয়। তার পরদিন গ্রেপ্তার হন নিজ্জার। দুজনের বিরুদ্ধে পূর্ববর্তী অপরাধের বিস্তর রেকর্ড আছে। এর আগে জনসনের বিরুদ্ধে ১৩১টি ও নিজ্জারের বিরুদ্ধে ৫টি গ্রেপ্তার মামলার নথি পাওয়া যায়। সর্বশেষ

অগ্নিসংযোগ হামলার অভিযোগে গ্রেপ্তার হন তারা। পুলিশ আরও জানায়, হামলার কারণ ও জড়িত বাকি অপরাধীদের ধরতে ঘটানাটি খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা জয় বাংলা বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ডিপ স্টেটের সাথে যোগাযোগ ছিল, তাদের গাইডলাইন অনুসরণ করেই কাজ হয়েছে-আসিফ মাহমুদ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দুপক্ষের দাবিদাওয়া সমুহ ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর নায়ক দ’আরতানিয়ানের কঙ্কাল প্রাপ্তির দাবি: ৩৫০ বছরের রহস্য উন্মোচন হচ্ছে? ইরানিরা আমাকে তাদের সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল : ডোনাল্ড ট্রাম্প কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন