পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫

পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ |
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি হাতি উপহার দিয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পুতিন মিয়ানমারকে মিত্র হিসেবে উল্লেখ করে এই উপহারের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে জান্তাপ্রধানের সঙ্গে রাশিয়ার আলোচনায় সম্পর্ক সম্প্রসারণে ঐক্যমত্যের প্রশংসা করেন। এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রাশিয়ার মস্কোতে মিন অং হ্লাইং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়। সে সময় দুই নেতা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে পুতিন বলেন, এ বছর আমরা দুদেশের মধ্যে বন্ধুত্বের ভিত্তির উপর ঘোষণাপত্র স্বাক্ষরের ২৫তম বার্ষিকী উদযাপন করছি। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক প্রকৃতপক্ষে ক্রমশ বিকশিত হচ্ছে। গত বছর দ্বিপাক্ষিক

বাণিজ্য ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে সামরিক বিশ্লেষকরা এই উপহারকে ‘হাতি কূটনীতির’ অংশ বলে অভিহিত করেছেন। কারণ, কিছু দিন আগে রাশিয়ার কাছ থেকে মিয়ানমার ছয়টি যুদ্ধবিমান কিনে। মস্কো সেসব সহজ শর্তে মিয়ানমারে সরবরাহের পর পুতিনের জন্য উপহার গেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার