পিস্তল গুলি রেখে পালাল বিএনপি নেতার ভাতিজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

পিস্তল গুলি রেখে পালাল বিএনপি নেতার ভাতিজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
কুমিল্লায় নিরাপত্তারক্ষীর কক্ষে নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল এবং গুলি রেখে পালিয়েছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবের ভাতিজা সরকার মুস্তাফিজুর রহমান ওয়াফি। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও ওয়াফিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নগরীর থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় নিরাপত্তা প্রহরীর বিছানার নিচে অস্ত্র ও গুলি রাখা ছিল। জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ স্বীকার করেছেন, বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক

সম্পাদক ও নগরীর ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাতিজা সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি পিস্তলটি তার কক্ষে রেখে পালিয়ে যান। ওই সময় ওয়াফির সঙ্গে আরও দুই সহযোগী ছিলেন। এদিকে অস্ত্র উদ্ধারের পর থেকে ওয়াফিসহ তার সহযোগীদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। পলাতক সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি ওই ভবনের ৫নং ফ্ল্যাটে বসবাস করতেন। তার বাবার নাম এএসএম মোহসিন সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান