পারাপারের সময় ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ৫ যান, ৩ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

পারাপারের সময় ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ৫ যান, ৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
নারায়ণগঞ্জে ধলেশ্বরী পারাপারের সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‎শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দুʼজনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশের ডুবুরি দল। এর কয়েক ঘণ্টা পর হাসপাতালে একজন মারা যান বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানিয়েছেন। ‎নিহতরা হলেন, সিঙ্গাপুর ফেরত প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)। ‎পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে এক দুর্ঘটনায় মাঝনদীতে পড়ে যায় একটি ট্রাক ও ট্রাকটির সামনে থাকা আরো চারটি যানবাহন। ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন। ‎তাদের মধ্যে রফিককে

ঘটনার পরপরই উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সাইনবোর্ডে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে রফিকের মৃত্যু। ‎ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর নৌপুলিশের ডুবুরি দল নিখোঁজ মাসুদ ও স্বাধীনের মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে মাসুদের দেহটি পানির নিচে ফেরির পাখায় আটকে ছিল। সেখান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান। ‎নিহত মাসুদ রানা বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে। ‎একমাস আগে সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসেছেন। আবারো সেখানে যেতে নারায়ণগঞ্জ শহরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে ফেরার পথে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন। ‎শনিবার রাত ৯টার দিকে বক্তাবলী

ফেরীঘাটের নদীর পূর্বপাড় থেকে যানবাহন নিয়ে ফেরীটি পশ্চিমপাড়ে বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ফেরিটি মাঝনদীতে গেলে ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করেন। ধারণা করা হচ্ছে ট্রাক নিউট্রাল না করে চালু করার কারণে ট্রাকটি চলতে শুরু করে। এসময় ট্রাকের সামনে ফেরিতে থাকা দুটি যাত্রীবাহী অটোরিকশা, একটি তিন চাকার ভ্যানগাড়ি এবং দুটি মোটরসাইকেলকে নিয়ে মাঝ নদীতে ট্রাকটি পড়ে যায়। পরে ফেরিটি বক্তাবলী ঘাটে গিয়ে বিষয়টি নৌপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ফেরির বাকি যানবাহনগুলোকে নিরাপদে নামিয়ে দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা