পাকিস্তান সেনাপ্রধানের প্রস্তাবকে স্বাগত জানালো হোয়াইট হাউস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

পাকিস্তান সেনাপ্রধানের প্রস্তাবকে স্বাগত জানালো হোয়াইট হাউস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে সুপারিশ করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার এই সুপারিশকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে সুপারিশ করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার এই সুপারিশকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ক্যারোলিন লিভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের এই মনোনয়ন ভারত ও পাকিস্তানের সম্ভাব্য

পারমাণবিক যুদ্ধ ঠেকাতে তার কূটনৈতিক জয় প্রমাণ করেছে।’ গত এপ্রিলের শেষ দিকে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামে হামলা এবং ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় ৭ মে পাকিস্তান ভূখণ্ডে ‘অপারেশন সিঁদুর’ নামে বিমান অভিযান চালায় ভারত। এই অভিযানের দু’দিন পর ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ পরিচালনা করে পাকিস্তান। দু’পক্ষের এই পাল্টাপাল্টি সংঘাত আরও গুরুতর হয়ে ওঠার আগেই কূটনৈতিক হস্তক্ষেপ করেন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রচেষ্টাতেই যুদ্ধবিরতিতে সম্মত হয় দিল্লি-ইসলামাবাদ। এরপর গত জুন মাসের ২১ তারিখ ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে যান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ করেন। পরে দেশে ফিরে তিনি বলেন, বৈশ্বিক শান্তিতে

অবদান রাখার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কার দেয়া উচিত। ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য নরওয়ের নোবেল কমিটির কাছে লিখিতভাবে সুপারিশও পাঠায় ইসলামাবাদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক