পাকিস্তান কানেকশন ও গোপন বৈঠক: স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চান গোলাম আযম পুত্র! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তান কানেকশন ও গোপন বৈঠক: স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চান গোলাম আযম পুত্র!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ |
বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর (ISI) অনুপ্রবেশের মূল কেন্দ্রে পরিণত হয়েছে ঢাকার বনানী অফিসার্স হাউজিং স্কিম বা ডিওএইচএস। সাম্প্রতিক ফাঁস হওয়া কিছু গোপন নিরাপত্তা প্রতিবেদনের বরাত দিয়ে নর্থইস্ট নিউজ জানিয়েছে, এই ষড়যন্ত্রের মূল চাবিকাঠি বা 'নিউক্লিয়াস' হিসেবে কাজ করছেন জামায়াত-ই-ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে এবং সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা বিগ্রেডিয়ার (অব.) আবদুল্লাহিল আমান আজমি। ২০২৪ সালের আগস্ট মাসে তথাকথিত গোপন বন্দিশালা বা 'আয়নাঘর' থেকে মুক্তি পাওয়ার পর থেকেই বিগ্রেডিয়ার আজমি প্রতিরক্ষা বাহিনীর পাকিস্তান-পন্থী কর্মকর্তাদের সাথে একাধিক গোপন বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ ডিসেম্বর দুপুর ২টায় বনানীতে নিজের বাসভবনে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফের সাথে বৈঠক

করেন আজমি। এই বৈঠকের পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে যে, পাকিস্তান সরকারের সমর্থন নিয়ে আজমি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা পদের জন্য লবিং করছেন। বর্তমানে এই পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলাভিষিক্ত হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তার। ২০০৯ সালে সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং ২০১৬ সালে আটক হওয়ার পর দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন আজমি। তবে গত ৫ আগস্টের পর জনসম্মুখে আসার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার বকেয়া বেতন ও সুযোগ-সুবিধা পুনর্বহাল করেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর অভ্যন্তরে আজমি এখন একটি "সমান্তরাল নেতৃত্ব" (Parallel Leadership) পরিচালনা করছেন এবং বর্তমান সেনাপ্রধান তার প্রতি কিছুটা নমনীয় বা শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করছেন বলে অভিযোগ রয়েছে। আজমি প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী

শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কঠোর সমালোচনা করার পাশাপাশি ভারতের বিরুদ্ধেও বিষদগার করছেন। তিনি মনে করেন, বিগত সরকারকে টিকিয়ে রাখার পেছনে ভারতের ভূমিকা ছিল। ক্লাসিফাইড বা অতি গোপনীয় নথিপত্র অনুযায়ী, বনানী ডিওএইচএস-এর দুটি নির্দিষ্ট সড়কের অন্তত চারটি ফ্ল্যাট ব্যবহার করে পাকিস্তানি গোয়েন্দা হ্যান্ডলারদের সাথে নিয়মিত বৈঠক করছেন আজমিসহ কয়েকজন কট্টরপন্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তাদের মূল পরিকল্পনা হলো 'ন্যাশনাল আর্মড রিজার্ভ' নামে একটি ইসলামি মিলিশিয়া বাহিনী গঠন করা। এই পরিকল্পনার আওতায় প্রায় ৮,৮০০ উগ্রবাদী মুসলিম যুবককে সংগঠিত করা হচ্ছে। জামায়াত-ই-ইসলামী এবং ছাত্রশিবিরের সাথে পাকিস্তানি কর্মকর্তাদের দীর্ঘ বৈঠকের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুবকদের অস্ত্র প্রশিক্ষণ, মাঠ পর্যায়ের রণকৌশল এবং আধা-সামরিক ড্রিল শেখানোর পরিকল্পনা রয়েছে। সবচেয়ে ভয়ের

বিষয় হলো, এই প্রক্রিয়ার সাথে হরকাতুল জিহাদ (হুজি) এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে একীভূত করার চেষ্টা চলছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আনসারুল্লাহ নেতা জসিমউদ্দিন রহমানিও এই প্রক্রিয়ায় গোপনে যুক্ত আছেন বলে জানা গেছে। সূত্রমতে, আজমি কেবল অবসরপ্রাপ্তদের সাথেই নয়, বরং আর্মড ফোর্সেস ডিভিশন, মিলিটারি সেক্রেটারি ব্রাঞ্চ, নৌবাহিনী এবং ডিজিএফআই ও এনএসআই-এর মতো সংবেদনশীল সংস্থায় কর্মরত সিনিয়র কর্মকর্তাদের সাথেও যোগাযোগ রক্ষা করে চলেছেন। পাকিস্তানি ও বাংলাদেশি কট্টরপন্থী এই চক্রের চূড়ান্ত লক্ষ্য হলো বাংলাদেশের এলিট ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরে নিজেদের লোক ঢুকিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোও বিগ্রেডিয়ার আজমির এই "সংযোগ" এবং কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ

করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা