ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি
১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা
মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং
পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল
‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন
অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান
পাকিস্তানে উর্দুতে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘জংলি’
গেল ঈদে মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সেখানকার দর্শকদের সুবিধার্থে সিনেমাটিকে উর্দু ভাষায় ডাব করে মুক্তি দেওয়া হবে।
পাকিস্তানে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। সিনে এন্টারটেইনমেন্টের কর্ণধার আসিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিগগিরই আমরা জংলি সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাদেশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সব চুক্তি হয়েছে। এখন সিনেমাটির উর্দু ডাবিং চলছে। এর মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাবিং হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।
এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডার ৪০টি সিনেমাহলে এক যোগে মুক্তি পায় এম রাহিম পরিচালিত
জংলি। এম রাহিমের পরিচালনায় ‘জংলি’র নাম ভূমিকায় আছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছেন শিশুশিল্পী নৈঋতা। এছাড়াও অভিনয় করেছেন বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। এর আগে শাকিব খানের ‘তুফান’ এবং শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ও পাকিস্তানে মুক্তি পায়। তবে এই দুটি সিনেমা মূলত বাংলা ভাষায় ইংরেজি সাবটাইটাইলে মুক্তি দেওয়া হয় দেশটিতে।