পাকিস্তানের সঙ্গে সামরিক সখ্য: জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি চরম ঝুঁকির মুখে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানের সঙ্গে সামরিক সখ্য: জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি চরম ঝুঁকির মুখে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ |
শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক গভীর করার উদ্যোগ দেশকে বড় ধরনের ভূ-রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, ইসলামাবাদের সঙ্গে এই ‘অস্বাভাবিক’ ঘনিষ্ঠতা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনীতিকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার ঢাকা সফর এবং এরপর একাধিক জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তার আনাগোনাকে সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে দেখছেন না নিরাপত্তা বিশ্লেষকরা। বিশেষত, যখন ভারতের সঙ্গে পূর্বনির্ধারিত সীমান্ত ও প্রতিরক্ষা সংক্রান্ত সফরগুলো স্থগিত করা হয়েছে, তখন পাকিস্তানের সঙ্গে এই অতি-উৎসাহকে ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত বলে মনে করা

হচ্ছে। ঐতিহাসিকভাবে পরীক্ষিত বন্ধু ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়ে পাকিস্তানের প্রভাব বলয়ে প্রবেশ করলে বাংলাদেশ আঞ্চলিক শক্তি প্রতিযোগিতায় ‘গুটি’ হিসেবে ব্যবহৃত হতে পারে। পাকিস্তানের সঙ্গে সামরিক ও গোয়েন্দা ঘনিষ্ঠতা বাড়লে বাংলাদেশে উগ্রবাদের ঝুঁকি বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকনটিনেন্ট (AQIS), লস্কর-ই-তাইবা (LeT) এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-এর মতো নিষিদ্ধ সংগঠনগুলো সীমান্তে এবং তরুণদের মগজ ধোলাইয়ে সক্রিয় রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের সামরিক এস্টাবলিশমেন্টের সঙ্গে ঘনিষ্ঠতা এই উগ্রবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশে তাদের নেটওয়ার্ক শক্তিশালী করার সুযোগ করে দিতে পারে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অশনিসংকেত। এই সম্পর্কের নেপথ্যে চীনের কলকাঠি নাড়ার বিষয়টিও স্পষ্ট। পাকিস্তান ও বাংলাদেশ—উভয়েরই সামরিক

সরঞ্জামের প্রধান উৎস চীন। বিশ্লেষকরা মনে করছেন, চীন-পাকিস্তান অক্ষের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়া দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য নষ্ট করবে। এর ফলে বাংলাদেশ নিজের অজান্তেই ভারতবিরোধী জোটে জড়িয়ে পড়ছে, যা কৌশলগত স্বায়ত্তশাসনের পরিপন্থী এবং দীর্ঘমেয়াদে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে তা সরাসরি আঘাত হানবে দেশের নড়বড়ে অর্থনীতির ওপর। বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে বিনিয়োগে আগ্রহী হন না। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে যদি দেশে জঙ্গিবাদ বা আঞ্চলিক উত্তেজনা বাড়ে, তবে বিদেশি বিনিয়োগ, রপ্তানি আয় এবং রিজার্ভে বড় ধরনের ধস নামতে পারে। অর্থনীতিবিদরা মনে করছেন, ভূ-রাজনীতির এই বিপজ্জনক খেলায় জড়ালে বাংলাদেশের অর্থনৈতিক

ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে পারে। কূটনৈতিক মহলের একাংশের মতে, ভারসাম্যহীন এই পররাষ্ট্রনীতি বাংলাদেশকে একটি দীর্ঘস্থায়ী সংকটের ফাঁদে ফেলছে। জাতীয় স্বার্থ উপেক্ষা করে পাকিস্তানের সঙ্গে এই ঝুঁকিপূর্ণ মিতালি ভবিষ্যতে বাংলাদেশের কূটনৈতিক স্বাধীনতা হরণ করতে পারে এবং দেশকে একঘরে করে ফেলার পরিস্থিতি তৈরি করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক