পাকিস্তানকে প্রক্সি হিসেবে ব্যবহার করে চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

পাকিস্তানকে প্রক্সি হিসেবে ব্যবহার করে চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
চীন এই অঞ্চলে পাকিস্তানকে প্রক্সি হিসেবে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ লেখক ও রাজনৈতিক ভাষ্যকার ডেভিড ভান্স। পাকিস্তানের সঙ্গে চীনের যে স্বার্থ রয়েছে তা ভারতের জন্য ভালো নয় বলেও মনে করেন তিনি। সম্প্রতি পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড ভান্স এসব কথা বলেন। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে পাক-ভারত যুদ্ধ নিয়ে পশ্চিমা গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন তিনি। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সমর্থন করায় চীনের কঠোর সমালোচনা করে ডেভিড ভান্স বলেন, চীন পাকিস্তানকে এই অঞ্চলে প্রক্সি হিসেবে ব্যবহার করছে। তাই চীন এই অঞ্চলে কখনোই বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, সঠিক সাহায্য পেলে ভারত এ অঞ্চলে চীনের বিরুদ্ধে

পশ্চিমাদের জন্য শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করতে পারে। ব্রিটিশ এ রাজনৈতিক বিশ্লেষক আরো বলেন, এটিই ভালো হবে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন যে ভারত এ অঞ্চলে চীনের বিরুদ্ধে একটি শক্ত প্রতিরোধ হিসেবে কাজ করতে পারে। সুতরাং পাকিস্তানের বিপরীত যদি আমরা ভারতকে সহায়তা করি তাহলে এটাই সবচেয়ে মঙ্গলজনক হবে। কারণ পাকিস্তানের সঙ্গে চীনের বৃহৎ স্বার্থ জড়িত, যা ভারতের স্বার্থের বিপরীত। আমি মনে করি এই স্বার্থ পশ্চিমাদেরও স্বার্থ বিরোধী। অপারেশন সিঁদুর নিয়ে পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা করে ডেভিড ভান্স বলেন, আমি যতটা বুঝতে পারছি, অপারেশনটি বেশ সফল হয়েছে। যদি আপনি বিশ্বব্যাপী মিডিয়ার দিকে তাকান, তাহলে দেখা যাবে যে তারা ভারতের

প্রতি তেমন সমর্থন দেখায়নি। আমার মনে হয় এটা পাকিস্তানের সঙ্গে সংঘাতের চেয়ে অনেক বেশি কিছু ছিল। পশ্চিমা গণমাধ্যমের কভারেজ পাকিস্তানের পক্ষে পক্ষপাতদুষ্ট। তারা ভারতের সুস্পষ্ট সাফল্যকে উপেক্ষা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?