পশ্চিম তীরকে দখল করতে নেতানিয়াহুকে ১৪ ইসরাইলি মন্ত্রীর চিঠি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫

পশ্চিম তীরকে দখল করতে নেতানিয়াহুকে ১৪ ইসরাইলি মন্ত্রীর চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ |
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী তাকে আহ্বান জানিয়েছেন, তিনি যেন অবিলম্বে দখলকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করেন। খবর মিডল ইস্ট মনিটরের। বুধবার সন্ধ্যায় নেতানিয়াহুকে লেখা একটি চিঠিতে তারা এ আহ্বান করেন। ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ চিঠিটি শেয়ার করেছেন। এতে স্বাক্ষরকারী মন্ত্রীরা সরকারকে আহ্বান জানিয়েছেন ‘আগামী ২৭ জুলাই শেষ হতে চলা নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই জুডিয়া ও সামারিয়ায় (পশ্চিম তীর) ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে।’ চিঠিতে তারা যুক্তি দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বর্তমান কৌশলগত অংশীদারত্ব, সমর্থন ও পৃষ্ঠপোষকতা—এই পদক্ষেপ (পশ্চিম তীরকে দখল করা) নেওয়ার জন্য একটি অনুকূল

সময় তৈরি করেছে।’ চিঠিতে আরও সতর্ক করা হয়েছে যে, অবশিষ্ট জমিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরাইলের জন্য ‘অস্তিত্বগত হুমকি’ তৈরি করবে। চিঠিতে স্বাক্ষরকারী মন্ত্রীদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা, অর্থনীতি, কৃষি, জ্বালানি, যোগাযোগ, পরিবহন, বিচার, পর্যটন, উদ্ভাবন, সংস্কৃতি, প্রবাসী বিষয়ক, শিক্ষা, সামাজিক সমতা, আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী এবং নেসেট স্পিকার আমির ওহানা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার