নেপালে এভারেস্টের পাদদেশে আটকা শতাধিক পর্যটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫

নেপালে এভারেস্টের পাদদেশে আটকা শতাধিক পর্যটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ |
টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শনিবার (১ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে অবস্থিত। সরকারি সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে লুকলায় টানা বর্ষণ ও তুষারপাত চলছে। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে লুকলা বিমানবন্দরে বিমান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এ সময় বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে ফিরে আসা পর্যটকরা

লুকলায় আটকা পড়েছেন। তিনি বলেন, পর্যটনের মৌসুমে প্রতিদিন বহু ফ্লাইট চলাচল করে; কিন্তু এখন সব স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গেছে, অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না। তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের সংস্থার টিকিট থাকা প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে লুকলায় আটকা রয়েছেন। নেপালের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টি ও তুষারপাত কমার সম্ভাবনা নেই। তবে আগামী দুদিন কোশিসহ আশপাশের পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে