নেপালকে হারিয়ে আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

নেপালকে হারিয়ে আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করল বাংলাদেশের নারী ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করল সাবিনা খাতুনের দল। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকবার আক্রমণে ওঠে। তবে বিরতি পর্যন্ত কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে গতি বাড়ায় বাংলাদেশ। ৫১ মিনিটে ফরোয়ার্ড তহুরা ও অধিনায়ক সাবিনার দারুণ সমন্বয়ে বল পেয়ে যান মনিকা চাকমা। তার নিখুঁত প্লেসিংয়ে বল জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৫৪ মিনিটে মধ্যমাঠ থেকে থ্রু পাসে আমিশা কার্কি গোল করে নেপালকে সমতায় ফেরান। এ গোলের পর প্রায় ২০ হাজার নেপালি দর্শকের উচ্ছ্বাসে স্টেডিয়াম

গর্জে ওঠে। সমতা ফেরানোর পরও দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৬৭ মিনিটে বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দার শট নেপাল গোলরক্ষক রুখে দেন। অন্যদিকে নেপালও দুইবার প্রতি-আক্রমণে গিয়ে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ৮২ মিনিটে বাঁ প্রান্ত থেকে মাসুরার থ্রো-ইন থেকে বল পান ঋতুপর্ণা চাকমা। বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শটে নেপালের গোলরক্ষক বল ছুঁলেও জালে প্রবেশ করে। এই গোলে ২-১ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ। এরপর নেপাল আর কোনো গোল করতে না পারলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। একই ভেন্যুতে ২০২২ সালে ৩-১ ব্যবধানে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও সেই নেপালকে হারিয়ে একই ট্রফি ধরে রাখল দলটি, যা দক্ষিণ এশিয়ায়

বাংলাদেশের জন্য এক অনন্য কীর্তি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!