নিষেধাজ্ঞার মধ্যেও চীনে হুয়াওয়ের উত্থান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫
     ৯:৩৬ পূর্বাহ্ণ

নিষেধাজ্ঞার মধ্যেও চীনে হুয়াওয়ের উত্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৯:৩৬ 119 ভিউ
১৯৮৭ সালে শেনজেনের একটি ছোট অ্যাপার্টমেন্টে কয়েকটি টেলিফোন সুইচ দিয়ে যাত্রা শুরু করেছিল হুয়াওয়ে। উদ্যোক্তা রেন ঝেংফেইর লক্ষ্য ছিল স্বনির্ভরতা। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা পেরিয়ে প্রতিষ্ঠানটি একসময় ইউরোপের টেলিকম বাজারেও আধিপত্য বিস্তার করে। এদিকে ২০১৯ সালে হুয়াওয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫জি নেটওয়ার্ক সরবরাহকারীদের একটি হয়ে ওঠে। সে সময়ই প্রতিষ্ঠানটি স্মার্টফোনের বাজারেও উঠে আসে শীর্ষে। হাইসিলিকন নামে নিজেদের ডিজাইন করা চিপ দিয়ে তারা তৈরি করতে থাকে নিজস্ব ডিভাইস। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র হুয়াওয়ের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার অভিযোগ তুলে কালো তালিকাভুক্ত করে। ফলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হুয়াওয়ের ব্যবসা বন্ধ হয়ে যায়। সবচেয়ে বড় ধাক্কা আসে ২০২০ সালে। সে সময় তাইওয়ানের টিএসএমসির মতো চিপ নির্মাতারাও

তাদের কাছে চিপ বিক্রি বন্ধ করে দেয়। এতে হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা বিপর্যস্ত হয়। ২০২১ সালের মধ্যে প্রতিষ্ঠানটির ভোক্তা পণ্যের আয় অর্ধেকে নেমে প্রায় ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছায়। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। একই সময় হুয়াওয়ে চালু করে ‘অ্যাসেন্ড ৯১০’ নামের এআই চিপ, যা এনভিডিয়ার বিকল্প হিসেবে চীনে দ্রুত গ্রহণযোগ্যতা পায়। পরে আসে এর আরো উন্নত সংস্করণ—৯১০বি ও ৯১০সি। এগুলো ব্যবহার করে প্রতিষ্ঠানটি তৈরি করে ‘ক্লাউডম্যাট্রিক্স ৩৮৪’ নামের বিশাল তথ্যপ্রক্রিয়াকরণ ব্যবস্থা, যেটি ৩৮৪টি চিপ একত্রে ব্যবহার করে। বিশ্লেষকদের মতে, এটি কোনো কোনো ক্ষেত্রে এনভিডিয়ার অত্যাধুনিক জিবি২০০ এনভিএল৭২-এর চেয়েও কার্যকর। একই সঙ্গে হুয়াওয়ে তৈরি করেছে নিজস্ব ‘ক্যান’ সফটওয়্যার, যা এনভিডিয়ার কোডার বিকল্প। যদিও এখনো এ সফটওয়্যার

অন্য প্লাটফর্মের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। গুগলের জেমিনি বা ওপেনএআইয়ের জিপিটি-৪-এর মতো সাধারণ এআই নয়, হুয়াওয়ের লক্ষ্য নির্দিষ্ট খাতে বাস্তবভিত্তিক ব্যবহার। ২০২৩ সালেই তারা ‘পাংগু’ নামে একটি এআই মডেল চালু করেছে। এটি এরই মধ্যে শিল্প, চিকিৎসা, আর্থিক, সরকারি ও গাড়ি খাতে ব্যবহার হচ্ছে। এখন পর্যন্ত ২০টিরও বেশি খাতে এ প্রযুক্তি বাস্তবায়ন হয়েছে। এক প্রকল্পে হুয়াওয়ে টিম কয়লাখনিতে কয়েক মাস অবস্থান করে, যেখানে তারা চালু করেছে ৫জি ও এআইচালিত ১০০টির বেশি স্বয়ংক্রিয় ট্রাক। এদিকে নিজেদের ‘পাংগু’ মডেল ওপেন সোর্স করার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। এর মাধ্যমে অ্যাসেন্ড চিপভিত্তিক এআই ইকোসিস্টেমকে আরো বিস্তৃত করতে চায় প্রতিষ্ঠানটি। হুয়াওয়ের খনিজ ও জ্বালানি বিভাগের শীর্ষ কর্মকর্তা জ্যাক চেন জানিয়েছেন, এ

প্রযুক্তি শুধু চীন নয়, আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকায়ও বাস্তবায়নযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা কিংবা প্রতিযোগিতা কিছুই থামাতে পারেনি হুয়াওয়েকে। বরং আমেরিকার কড়াকড়িই যেন প্রতিষ্ঠানটিকে নিজেদের প্রযুক্তিতে স্বনির্ভর হয়ে উঠতে বাধ্য করেছে। প্রযুক্তি বিশ্লেষক পল ট্রিওলো বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই হুয়াওয়ের এআই খাতে নতুন করে ভিত্তি তৈরি করে দিয়েছে।বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির দৌড়ে এখন আর শুধু আমেরিকা আর ইউরোপ নেই। চীনের হুয়াওয়ে সে যাত্রায় নিজের জায়গা ঠিকই করে নিচ্ছে।’ —সিএনবিসি অবলম্বনে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি