নির্বাচনী জনসভায় ভাষণ দিতে পশ্চিমবঙ্গে মোদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

নির্বাচনী জনসভায় ভাষণ দিতে পশ্চিমবঙ্গে মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গে আসছেন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই তার এই সফর বলে ধারণা করা হচ্ছে। বিকেলে বিহারে একটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার পর মোদি দুর্গাপুরে পৌঁছাবেন। সেখানে নেহরু স্টেডিয়ামে বিজেপির আয়োজিত একটি বড় জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে গত ২৯ মে মোদি পশ্চিমবঙ্গ সফরে এসে আলিপুরদুয়ারে এক জনসভায় অংশ নেন। সে সময় তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। বিহার ও পশ্চিমবঙ্গ—উভয় রাজ্যেই বিধানসভা নির্বাচন আগামী বছরের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মোদির এই সফরকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিহারে ভাষণ শেষ করে মোদি পাটনা থেকে বিমানে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে আসবেন। সেখান

থেকে তিনি সড়কপথে জনসভাস্থলে যাবেন। শেষ তিন কিলোমিটার পথে তিনি গাড়ির জানালা থেকে জনগণকে শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে মোদির জন্য দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি রাজনৈতিক ভাষণের জন্য, আরেকটি প্রশাসনিক বৈঠকের জন্য। ওই বৈঠক থেকে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ঘোষণা দেবেন। বৃহস্পতিবার রাতে মোদি তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জনসভায় যোগ দিতে মানুষকে আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূলের কারণে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। রাজ্যের উন্নয়ন সম্ভব শুধু বিজেপির হাতেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার তৃণমূল তাদের নির্বাচনী প্রচারে তুলে ধরতে পারে বাঙালিদের হেনস্তার অভিযোগ, বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশি তকমা দিয়ে যেভাবে বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে, তা

নিয়েই তারা মুখর হতে পারে। অন্যদিকে, বিজেপি এবার তৃণমূলের দুর্নীতিকে বড় ইস্যু বানাতে চাইছে। তাদের ঘোষণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে দুর্নীতির দায়ে বিদায় নিতে হবে, আর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। উল্লেখ্য, সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০২১ সালে। তৃণমূল পেয়েছিল ২৯৪টি আসনের মধ্যে ২১৩টি, বিজেপি ৭৭টি, আর নতুন দল আইএসএফ জিতেছিল ১টি আসনে। কংগ্রেস ও বাম দল কোনো আসন পায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল