নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের বাখুন্ডা এলাকার শরিফ জুট মিলের সামনে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে উল্টে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ জন। ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে ২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী। এ সময় আহত হয়েছেন অন্তত ২৮ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার অভিযানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশ এবং স্থানীয়রা অংশ

নেয়। নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের জোয়াত সরদার (৬৮), তার পুত্র ইমন সরদার (২২), তালমা গ্রামের ভারতী সরকার (৪০), নগরকান্দা উপজেলার কাঠিয়া গ্রামের দীপা খান (৩৪), চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫) ও পৌর এলাকার মোল্লাবাড়ি সড়কের ফজিরন নেছা (৬৫); লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আজিবর শেখ (৪৫)। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা যাত্রী ফারুক হোসেন ও উছমান জানান, বাসটি মুকসুদপুর থেকে ছাড়ার পর ফরিদপুরের ভাঙ্গায় আসার পর বাসটির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকে। আমরা কয়েক যাত্রী কয়েকবার চালককে নিষেধ করলেও তিনি তা শুনেননি। বেপরোয়া গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত

করে। পরে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত প্রায় ৩০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের হাত-পা কেটে ফেলা হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি লোকাল বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটির সামনের অংশের ৬ থেকে ৭ ফিট বৈদ্যুতিক খুঁটির মধ্যে ঢুকে যায়। একপর্যায়ে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার

সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়। বাসে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে এবং ভর্তি আরও ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আহত রয়েছেন ২৮ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতির কারণেই বাসটি দুর্ঘটনায় পতিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, কোতোয়ালি থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় বাসটির চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা

হবে। কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, মঙ্গলবার বাখুন্ডা এলাকায় দুর্ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা