নিজের ছাদবাগানের টাটকা সবজি ফেসবুকে দিয়ে যা লিখলেন জয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫

নিজের ছাদবাগানের টাটকা সবজি ফেসবুকে দিয়ে যা লিখলেন জয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ |
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের বাইরেও তার প্রিয় কিছু বিষয় সামাজিক মাধ্যমে প্রকাশ করতে ভীষণ পছন্দ করেন। প্রিয় পোষ্য এবং তাদের ছাদবাগানের বিভিন্ন দৃশ্য ভক্ত-অনুরাগীদের জন্য তার ফেসবুকে শেয়ার করে থাকেন। এবার অভিনেত্রী তার ছাদবাগানের কিছু টাটকা সবজি সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) জয়া আহসান তার ছাদবাগানের সেই সবজির ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। এরপর অভিনেত্রী ক্যাপশন ইংরেজিতে লিখে জানিয়েছেন। যার অর্থ দাঁড়ায়— বাগান থেকে টাটকা সবজি সংগ্রহ করলাম। তার প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুই জাতের কুমড়া, পাকা মরিচ ও লাউ। সামাজিক মাধ্যমে এ ছবি দেখে তার ভক্ত-অনুরাগীরা ভীষণ আনন্দিত। তার ছবির মন্তব্যগুলো দেখেই বোঝা যায়। ইমতু নামে এক নেটিজেন জয়ার

এ সবজির প্রশংসা করে লিখেছেন— শুধু ফ্রেশ নয়, দেখতেও দারুণ। মো. ফয়সাল নামে আরেক নেটিজেন লিখেছেন— আপা আপনার ফার্ম হাউস কোথায়? উল্লেখ্য, সম্প্রতি জয়া আহসান ভারতের পশ্চিমবঙ্গ থেকে ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’-এ পুরস্কৃত হয়েছেন। সেখান থেকে তিনি ‘ট্র্যাডিশনাল কুইন অব দি ইয়ার’ পুরস্কার পেয়েছেন। এর আগে অভিনয়ের জন্য কলকাতার জয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন জয়া আহসান। অ্যাওয়ার্ড জয়ের পর সামাজিক মাধ্যমে জয়া লিখেছেন— এ বছর গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্র্যাডিশনাল কুইন অব দি ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি

নতুন সংযোজন হয়ে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু